হাওড়া,১ জানুয়ারি:- দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। বুধবার ১ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসে হাওড়ায় এক অনুষ্ঠানে অরূপ রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “দুঃসময়ে যারা দলের জন্য লড়াই করেছেন তাদের ভুললে চলবে না। পুরনো কর্মীরাই আমাদের মূলধন। যারা দলের স্বার্থে লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তবেই সঠিক মূল্যায়ন হবে। নতুনদের গুরুত্ব দিন। তবে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলতে হবে।” তিনি আরও বলেন,
“আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দলের প্রতিটি কর্মী আজকের দিনটি নিজের এলাকায় পালন করছেন। দলের প্রতিষ্ঠা দিবস নাগরিক দিবস হিসাবে আমরা পালন করছি। আমাদের বিরুদ্ধে অনেক অত্যাচার, অনেক কুৎসা হয়েছে। তা সত্বেও আমাদের প্রতিটি কর্মীকে অনেক শান্ত সংযত থাকতে হবে। আগামী দিন নির্বাচন। আমরা কেউ ঠান্ডা ঘরে বসে নেই। আমরা রাস্তায় নেমে লড়াই করতে প্রস্তুত আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন আমাদের এগিয়ে চলতে হবে।” এদিন দলের অনুষ্ঠান মঞ্চ থেকে অরূপ রায় সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি বলেন, “সিএএ এবং এনআরসি লাগু করার চক্রান্ত চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকতে কেউ একটা মানুষকেও বিতাড়িত করতে পারবে না। কেউ ভয় পাবেন না।” এদিন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাওড়ায় সদর কার্য্যালয়ের সামনে দলের ২৩তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। দলের পতাকা উত্তোলন করেন অরূপ রায়। দলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক আবদুল গনি, তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অরূপেশ ভট্টাচার্য, বিভাস হাজরা, ভাস্কর ভট্টাচার্য, কল্যাণ ঘোষ, বাণী সিংহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।Related Articles
লকডাউনে টোলপ্লাজায় আটকে পড়া ট্রাকচালকদের দেওয়া হল ত্রাণ।
হাওড়া,৯ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়েছে। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় ভিন রাজ্য থেকে আসা বহু ট্রাকচালক আটকে পড়েছেন। দশ ফুটের কাঁটাতারের বেড়া দেখে এখন যেন মনে হচ্ছে সীমান্তের কোনও এলাকা। পঞ্জাব, হরিয়ানা, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে আসা ট্রাকচালকরা এখানে আটকে পড়েছেন। হোটেল বন্ধ থাকায় খাওয়াদাওয়ার সমস্যা […]
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার NIA তদন্তের দাবি সিদ্দিকীর।
হাওড়া, ২৯ আগস্ট:- দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার NIA তদন্তের দাবি তুললেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনার তদন্তভার NIAকে দেওয়া দরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত। হাওড়ায় বলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আরও বলেন, বোম নিয়ে রাজ্যে গবেষণা চলছে। বোমকে শিল্পে পরিণত করে দিয়েছে এই রাজ্য সরকার। […]
করোনা সংক্রমিত হওয়ার কারণে ১৬ জোড়া লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের।
কলকাতা, ১৫ এপ্রিল:- ট্রেনের চালক এবং একাধিক গার্ড করোনায় সংক্রমিত হওয়ায় পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের বেশকিছু লোকাল ট্রেন বাতিল করেছে। শিয়ালদার ডিআরএম এসপি সিং জানিয়েছেন ডিভিশনে ইতিমধ্যেই ৩০ জন চালক এবং ১০ জন করোনায় সংক্রমিত হওয়ায় মেইন এবং দক্ষিণ শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে […]







