শিলিগুড়ি , ১০ আগস্ট:- সোমবার একাধিক দাবি নিয়ে শিলিগুড়ির মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক নার্সরা। যদিও তাদের অভিযোগ যে ওই বেসরকারি হাসপাতালে কোভিড রোগীরাও আসছেন। এবং কোভিড ওয়ার্ডে ডিউটির পরও নার্সদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে না। অথচ টানা কাজ করানো হচ্ছে। এর পাশাপাশি তারা আরও বলেন তাদের করোনা পরীক্ষা করা হোক। এবং এই বিষয়ে কর্তৃপক্ষকে অনেকবার বলা হয়েছে কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। অপরদিকে দুপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন নার্সরা। যদিও দাবি মেটার আশ্বাস না মেলায় কাজে ফেরেননি বিক্ষোভকারী নার্সরা।
Related Articles
স্থগিত থাকা পাবলিক সার্ভিস কমিশন সহ তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা।
কলকাতা , ২৭ জুন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস সহ স্থগিত থাকা তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন ও পরবর্তীকালে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে পরপর দু’বার পরীক্ষাগুলি স্থগিত করা হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৭ই আগস্ট থেকে ৩১শে আগস্টের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী ৭ই অগাস্ট ওয়েস্ট […]
জিটি রোডে হাইড্রোলিক তেল পড়ে বিপত্তি, চুঁচুড়ায়।
হুগলি, ১ ফেব্রুয়ারি:- চুঁচুড়া জিটি রোডে হাইড্রোলিক ওয়েল পরে বিপত্তি। একাধিক বাইক আরোহি বুঝতে না পেরে ব্রেক কষতেই স্কিড করে পরে যায়। পুরসভার একটি জেসিবি গাড়ি থেকে হাইড্রোলিক তেল লিক করে সেগুন বাগান থেকে খাদিনা মোর প্রায় পাঁচশ মিটার রাস্তায় ছড়িয়ে পরে। বালি ছড়িয়ে দূূর্ঘটনা আটকানোর চেষ্টা চন্দননগর ট্রাফিক পুলিশের। তীব্র যানজট রাস্তায়। Post Views: […]
উল্টো দিকে শচীন-সৌরভ-রাহুল! অবাক হয়ে দেখছিলাম বললেন তামিম।
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- ২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্যায়েই বিদায় নিতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারতকে। যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এখনও যন্ত্রণার মুহূর্ত। সেই ছিটকে যাওয়ার নেপথ্যে ছিল প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হার। যা আবার পদ্মাপারের ক্রিকেটপ্রেমীদের কাছে হয়ে উঠেছিল স্মরণীয় কীর্তি। এক ক্রিকেট ওয়েবসাইটের ভিডিয়োকাস্টে বাংলাদেশের সেই দলের অন্যতম সদস্য তামিম ইকবাল মুখ খুলেছেন সেই ম্যাচ […]







