কলকাতা , ৬ আগস্ট:- চলে গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী । জুলাই মাসের শেষে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল । ১ আগস্ট তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় । তিনি করোনা দ্বারা সংক্রমিত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন । আজ দুপুর ১.৪৫ মিনিটে তার মৃত্যু হয়। তিনি শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সভাপতি ছিলেন। একটা সময় তিনি সামলেছেন রাজ্যের পরিবহন দপ্তরের দায়িত্ব । রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি । টলিউড অভিনেত্রী উষসী চক্রবর্তীর বাবা বর্ষীয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী । উষসী প্রথম জানিয়েছিল তার বাবা করোনা দ্বারা সংক্রমিত হয়েছে । তার অকাল মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
Related Articles
বাজি নিয়ে পলিসি খুব শ্রীঘ্রই তুলে ধরবে সরকার, বললেন পুলিশ কমিশনার।
হাওড়া, ২৭ মে:- বাজি নিয়ে একটি পলিসি ঠিক করা হয়েছে। কোনগুলো নিষিদ্ধ আর কোনগুলো নয় তা নিয়ে সরকার একটি পলিসি ঠিক করেছে। খুব শ্রীঘ্রই সেই পলিসি সরকার সকলের কাছে তুলে ধরবে। পাশাপাশি নিষিদ্ধ বাজি নিয়ে পুলিশি তল্লাশি জারি আছে। সেরকম কিছু খবর পেলে রেড করা হবে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার সাঁতরাগাছি নতুন বাসস্ট্যান্ডে কোনা ট্রাফিক গার্ডের […]
আর মাত্র কয়েক ঘন্টা,আলোক মালায় সজ্জিত ব্যান্ডেল চার্চ।
হুগলি,২৪ ডিসেম্বর:- সন্ধ্যা নামতেই আলোয় অপরুপ সৌন্দর্যে ব্যান্ডেল চার্চ। আর মাত্র হাতে গোনা সময়, দশটার পরই শুরু হবে প্রভুর প্রার্থনা। তাই দুর দুরান্ত থেকে বহু মানুষ আসছে ব্যাডেল চার্চে। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে সাজিয়ে তোলা হয়েছে চারশো বছরেরও প্রাচীন এই গির্জা। ইতিহাসের দিকে যদি তাকানো যায়, কথিত আছে ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে […]
ঠান্ডাকে উপেক্ষা করে পিকনিকের মুডে আট থেকে আশি ।
হুগলি,২৫ ডিসেম্বর:- কুয়াশার চাদর সরে যেতেই পিকনিকের মুডে আট থেকে আশি। রৌদ্রঝলমল আকাশ। সিঙ্গুরের বিভিন্ন পার্ক সহ আসপাশের জলাশয়ের পাশে সকাল থেকে চলছে রান্না, খাওয়াদাওয়া, হৈহুল্লোর, নাচগান। আগামী ২০২০ সালকে স্বাগত পিকনিক করতে আসা পর্ষটকরা। আগামী বছরকে শুভেচ্ছা, সকলেই একসাথে আনন্দ উপভোগ করে কাটাতে পারি।পাশাপাশি ব্যান্ডেল চার্চ সহ জেলার বিভিন্নপ্রান্তে বনভোজনের জায়গায় মানুষের ভিড় ছিল […]









