হাওড়া , ৫ আগস্ট:- আজ অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস উপলক্ষে হাওড়াতেও বিজেপির পক্ষ থেকে ভোররাত থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। যেহেতু রাজ্যে আজ লকডাউন, তাই লকডাউন শুরুর আগেই বিজেপি কর্মীরা পথে নেমে পড়েন। দীপোৎসব পালন করেন তারা। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পুজোর অর্ঘ্য সাজিয়ে হাওড়ার রামরাজাতলায় রামের মন্দিরে পুজো দেন। মিষ্টি বিতরণ করা হয়। ভোররাত থেকেই আতসবাজি পোড়ানো হয়। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে রামরাজাতলায় রামের মন্দিরে ভোর চারটে থেকে সকাল ৬টা পর্যন্ত পূজার্চনা হয়। বিজেপির দাবি, সরকারি নির্দেশ আমরা মেনে চলব। আজ যেহেতু লকডাউন, তাই লকডাউন শুরুর আগে আমরা এই কর্মসূচি পালন করেছি।
Related Articles
বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণের সময় বিশৃংখলার ঘটনায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল।
কলকাতা, ৯ মার্চ:- তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল গত সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে সূচনায় রাজ্যপালের ভাষণের সময় বিশৃংখলার ঘটনা নিয়ে একটি প্রস্তাব আনতে চলেছে। এদিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশনের দ্বিতীয়ার্ধে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করবেন। প্রস্তাবের উপর এক ঘণ্টা আলোচনা হবে। এছাড়াও নতুন […]
আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
সুদীপ দাস,২৩ মে:- হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি আজ নিজের লোকসভা এলাকার পাণ্ডুয়া,বলাগড় ও মগরা অঞ্চল পরিদর্শনে আসেন। আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে তিনি এসে উপস্থিত হন পাণ্ডুয়া এলাকায়। সেখানে তিনি সরকার ও প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান এই রাজ্যে বরাবর ত্রাণের পয়সা নিয়ে রাজনীতি হয়ে এসেছে, কেন্দ্রীয় সরকারের […]
এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই।
সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল […]









