সুদীপ দাস , ১ আগস্ট:- শতবর্ষে আইএসএলে জায়গা করার আশাপ্রকাশ ক্লাব কর্তাদের । করোনা আবহের মধ্যেই পালিত হলো ইষ্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ । এই উপলক্ষ্যে আজ ক্লাব তাঁবুতে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । যেখানে শ’দুয়েক সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাব কর্তারা । লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার এদিন সাংবাদিকদের মুখোমুখি হন । তিনি বলেন আইএসএল (ইন্ডিয়ান সকার লিগ)-এ মোহনবাগানের পর কোলকাতার ২য় দল হিসাবে ইষ্টবেঙ্গলই সুযোগ পাবে । আর আগামি মরসুমেই যাতে সেই সুযোগ হয় সে ব্যাপারে এখনও আশাবাদী আমরা । শতবর্ষকে স্মরনীয় করে রাখতে আইএসএলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবর লাল-হলুদ শিবির । এদিকে এদিন ক্লাবের প্রাক্তন কোচ তথা প্রখ্যাত ক্রীড়াবিদ সুভাষ ভৌমিক বলেন আইএসএলের জনপ্রিয়তার স্বার্থেই ইষ্টবেঙ্গল ক্লাবের সুযোগ পাওয়া উচিত। অন্যদিকে এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও বলেন ইষ্টবেঙ্গল না খেললে আইএসএল পরিপূর্ণতা পাবে না । আগামি মরসুমে ইষ্টবেঙ্গল আইএসএলে সুযোগ পাক বা নাই পাক আজকের শতবর্ষে আপাতত বুকভরা আশা নিয়ে তাঁবু ছাড়লেন লাল-হলুদ সমর্থকরা।
Related Articles
বাজি পরিবেশবান্ধব কিনা এক মুহুর্তে বলে দেবে কিউআর কোড নিষিদ্ধ বাজি আটকাতে নতুন ফরমুলা রাজ্যের।
কলকাতা, ২৯ অক্টোবর:- কোভিড কালে এবছরও কালীপুজো, দীপাবলি, ছট পুজো এবং ইংরেজি বর্ষবরণে বাজি পোড়ানোর ওপর হরেক বিধি-নিষেধ জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশবান্ধব ছাড়া যেকোনো ধরনের বাজির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাতাসে দূষণ কমাতে এরাজ্যে শুধুমাত্র গ্রীন ক্র্যাকার্স বা পরিবেশবান্ধব বাজি বিক্রি এবং পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।দীপাবলি […]
চলতি সপ্তাহেই আইপিএল নিয়ে বৈঠক।
স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় ওই একই সময়ে আইপিএল আয়োজন করার ক্ষেত্রে বিসিসিআইয়ের কাছে আর কোনও বাধা রইল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলেই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করবে বিসিসিআই। তার আগে এই ইস্যুতে বৈঠকে বসতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, […]
বাংলায় হুঙ্কার দিচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’। হাওড়ায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। প্রস্তুত জেলা প্রশাসন।
হাওড়া,১৯ মে:- বাংলায় হুঙ্কার দিচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’। এটি আগামীকাল বুধবার ভোরে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার দিকে এসে স্থলভূমিতে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মঙ্গলবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এর প্রভাব পড়তে পারে। আজ সকাল থেকেই হাওড়ায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকালের দিকে রোদের দেখা মিললেও […]









