হুগলি , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে। আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে। সাপ্তাহিক লকডাউনের ৩য় দিনেও তৎপর পুলিশ । পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে দেখা গেলো সেই ছবি । পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে অযথা বাইরে বেড়িয়ে পুলিশের রোষের মুখে পড়লো অনেকেই। কাউকে অটো-টোটো থেকে নামিয়ে পায়ে হেঁটেই বাড়ি পাঠানো হলো আবার কাউকে কান ধরে ওঠবোস করানো হলো। লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে । প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হলেই তাকে আটকানো হচ্ছে।
Related Articles
দার্জিলিংয়ে থেকে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
কলকাতা , ২৫ ফেব্রুয়ারি:- দার্জিলিংয়ে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে যোগ দিয়ে এদিন কলকাতার উদ্দেশ্য ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার এক দিনের সফরে এসেছিলেন উত্তরবঙ্গে। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে প্রথমবার রাজভবন দার্জিলিংয় সকলের জন্য খোলা হয়েছে। এবং গত তিন ধরে সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু মানুষ যোগ দিয়েছে। শেষ দিনের অনুষ্ঠানে […]
উত্তরাখণ্ডে দুর্যোগে আটকে হাওড়ার পর্যটকেরাও।
হাওড়া, ২০ অক্টোবর:- টানা তিন দিন ধরে ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। মঙ্গলবার রাত অবধি অতি বৃষ্টির জেরে বন্যায় মৃত্যু হয়েছে অনেকের। এ রাজ্যের বেশ কয়েকজন পর্যটকও সেখানে আটকে রয়েছেন। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের দুর্যোগে আটকে থাকা বাংলার পর্যটকদের ফেরাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়ার কয়েকটি পরিবার নৈনিতালের কাছে আটকে রয়েছেন। সোমবার রাতেই এদের কাঠগুদাম থেকে […]
বিজেপিকে আটকালেও, আগামীকাল সন্দেশখালি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আগামীকাল সন্দেশখালি যাচ্ছে। তবে সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় ১৪৪ ধারার বাইরে থাকা এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন বলে দলীয় সূত্র জানানো হয়েছে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ওই প্রতিনিধি দলে থাকবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে সন্দেশখালির […]








