হাওড়া , ২৮ জুলাই:- হাওড়ায় কমিশনারেট এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ২৬টি থাকলেও জেলার গ্রামীণ এলাকায় কণ্টেনমেণ্ট জোনের সংখ্যা বাড়ল। ওই এলাকায় সোমবার বিকেল ৫টা থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাওড়া পুর এলাকায় মালিপাঁচঘড়া থানার অধীনে ৭টি, গোলাবাড়ির ৬টি, হাওড়া থানার ২টি ও বোটানিক্যাল গার্ডেন থানার ১টি এলাকাকে কণ্টেনমেণ্ট জোনের আওতায় রাখা হয়েছে। এছাড়াও সাঁকরাইল ও ডোমজুড়ের ৪টি করে এবং নিশ্চিন্দা থানার অধীনে ২টি এলাকাকে কণ্টেনমেণ্ট জোনের আওতায় আনা হয়েছে। তবে হাওড়া শহরে সংক্রমিত এলাকার তালিকায় নতুন কোনও নাম যুক্ত হয়নি।
Related Articles
পেনশন না পেয়ে হাওড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের।
হাওড়া, ৭ ডিসেম্বর:- হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের পেনশনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে অবশেষে পুরভবনে প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। আজ বুধবার সকাল থেকেই পুরসভা চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। তাঁরা পুরসভায় চেয়ারপার্সনের অফিসের গেটের সামনেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, ২০১৬ সালের পর যাঁরা […]
অ্যারোজের কাছে পরাস্ত হল শতবর্ষের ক্লাব।
অঞ্জন চট্টোপাধ্যায়, ১ ফেব্রুয়ারি;- চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে জয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। মনে হয়েছিল, ডার্বির হতাশা-কোচ বদলের টানাপোড়েন সামলে উঠেছে দল। কিন্তু লাল-হলুদ শিবিরে সেই ভাল সময় বেশিক্ষণ স্থায়ী হল না। ঘরের মাঠে বিদেশিহীন ইন্ডিয়ান অ্যারোজের কাছে পরাস্ত হল শতবর্ষের ক্লাব। আর সেই সঙ্গে আরও ক্ষীণ হল চ্যাম্পিয়নশিপে টিকে থাকার আশা।আই লিগে ডার্বি-সহ টানা তিনটি হারের […]
নববর্ষে ভিন্ন চিত্র দেখা গেল তারকেশ্বরেও।
হুগলি,১৪ এপ্রিল:- বাংলা নববর্ষে প্রতিবছর নতুন খাতা ও বছরের প্রথম দিনে দেবতা দর্শনে হাজার হাজার মানুষ ভিড় করে তারকেশ্বর মন্দিরে। এই বছর ভিন্ন চিত্র দেখা গেল তারকেশ্বরে। মন্দিরের গেটে ঝুলছে তালা। নতুন খাতার পুজো ব্যবসায়ীরা তাদের বাড়িতেই করছেন। তারকেশ্বর মন্দিরের মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ বলেন,বিশ্ব জুড়ে মহামারীর প্রকোপ থেকে বাঁচতে সরকারি বিধি নিষেধ […]









