হুগলি , ২৭ জুলাই:- গুন্ডামি মাস্তানি নিয়েই অর্জুন সিংয়ের পরিচয় । সোমবার শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে এভাবেই বিজেপি সাংসদ কে একহাত নিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব । বিজেপি সাংসদ কে একহাত নিয়ে দিলীপ অভিযোগ করে বলেন , লোকসভা ভোটের পর থেকেই গঙ্গার উলটো দিকে খুন জখম সন্ত্রাস চলছিল । পুলিশ প্রশাসন সক্রিয় হতে সেখানে শান্তি ফিরেছে । ওর শিক্ষা দীক্ষার অভাব রয়েছে বলেই আমাদের সাংসদ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা মান্নানের নাম না করে দিলীপ বলেন , অর্জুনের সঙ্গে বিরোধী দলনেতার আঁতাত রয়েছে বলেই শেওড়াফুলিতে বিরোধী দলনেতার বুলি আউড়েছেন বিজেপি সাংসদ । বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক কমিটির সদস্য সুবীর ঘোষের উদ্যোগে এই প্রতিবাদ সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । এ দিনের সভায় হাজির ছিলেন দলের যুব সভাপতি অরিন্দম গুই , রিষড়া পৌরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র ও পুরপ্রাশক সুবীর ঘোষ।
Related Articles
রাজ্যের শিক্ষাখাতে টাকা মঞ্জুর কেন্দ্রের, চাপানউতর দুই শিবিরের।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য সমগ্র শিক্ষা মিশনে রাজ্যকে ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছে। এছাড়া, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য আলাদা করে ২৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, এই অনুমোদন সংক্রান্ত চিঠি রাজ্যের হাতে আজই এসে পৌঁছেছে। আগামী জুন মাসের মধ্যেই বরাদ্দ টাকার প্রথম কিস্তি পাওয়া যাবে। […]
বাঁশবেড়িয়ার নিখোঁজ যুবকের খোঁজে স্নিফার ডগ, বিপর্যয় মোকাবিলা বাহিনী
হুগলি, ২৫ আগস্ট:- ছয় দিন আগে বাঁশবেড়িয়া মহাকালীতলার বাসিন্দা যুবক লক্ষ্মণ চৌধুরী নিখোঁজ হয়েছিল।তার বন্ধু শিবনাথ সাউ তাকে পঞ্চাননতলা ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিল একটি ক্লাবে।রাতে বাড়ি ফেরেনি যুবক।তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। যুবকের পরিবার মগড়া থানায় অভিযোগ জানালে শিবনাথ সাউকে গ্রেফতার করে পুলিশ। চুঁচুড়া আদালতে পেশ করে দশ দিনের হেফাজতে নিয়ে আগে জিজ্ঞাসাবাদ করছে […]
পুজোর আগেই রাস্তার খানাখন্দ বুজিয়ে ফেলার নির্দেশ পূর্ত দফতরের।
কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার পুজোর আগেই রাজ্যের সমস্ত রাস্তার খানাখন্দ বুজিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। রাজ্যের পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার ইতিমধ্যেই প্রত্যেকটি জোনের দ্বায়িত্বে থাকা বিভাগীয় ইঞ্জিনিয়ারদের এই মর্মে নির্দেশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে রাস্তার খানাখন্দের ফলে যানবাহনের গতি শ্লথ হচ্ছে শুধু তাই নয়।দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সেকারণে আসন্ন উত্সবের মরশুমের দিকে তাকিয়ে ২৬ সেপ্টেমম্বরের […]











