হাওড়া , ২৬ জুলাই:- রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী ও তৃণমূলের হাওড়া (শহর) জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা রবিবার থেকে ফের সপরিবারে হোম কোয়ারেণ্টিনে থাকা শুরু করলেন। এদিন লক্ষ্মীরতন নিজেই এই খবর জানান। তিনি বলেন, আগেই করোনা আক্রান্ত হলেও শুক্রবার তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার নেগেটিভ আসে। ওইদিনই তাঁদের হোম আইসোলেশন পর্ব শেষ হয়। এরপর শনিবার তিনি ও তাঁর বড় ছেলের করোনা পরীক্ষা করা হয়। এদিন তাঁর বড় ছেলের সেই রিপোর্ট পাজিটিভ আসে। এরপর তাঁরা ফের সপরিবারে এদিন থেকে হোম কোয়ারেণ্টিনে থাকা শুরু করলেন।
Related Articles
অটোচালকের হাতে প্রহৃত বাসচালক, বন্ধ বাস, চাঞ্চল্য চুঁচুড়ায়!
সুদীপ দাস, ২২ নভেম্বর:- এক বাসচালককে মারধরের অভোযোগ উঠলো অটোচালকদের বিরুদ্ধে। মুখ ফেটে জখম বাসচালক। মূল অভিযুক্ত অটোচালককে গ্রেফতারের দাবীতে প্রায় কয়েক ঘন্টা বন্ধ রইলো দুটি রুটের বাস। চরম ভোগান্তি যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনের সামনে। ঘটনায় আহত বাসচালকের মুখে তিনটি সেলাই পরেছে। স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল ১১টা বাজার কিছুক্ষন […]
বাঁকুড়া শহরে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।
বাঁকুড়া, ৯ আগস্ট:- বাঁকুড়া শহরের দিনের পর দিন বাড়িতে চুরির ঘটনা বেড়েই চলেছে । গতকাল রাতে বাঁকুড়া শহরের 2 নম্বর ওয়ার্ডের নাপিত গলিতে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকার মানুষ ব্যাপক আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন । স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল রাতে একটি ইমিটেশানের দোকানে একদল দুস্কৃতি চুরির উদ্দেশ্য দোকানে প্রবেশ করে […]
চৈত্র সেলের ভীড়ে ক্রেতাদের মুখে উধাও মাস্ক। রাস্তাঘাটে মাস্ক বাধ্যতামূলক করতে পথে হাওড়া সিটি পুলিশ।
হাওড়া , ১৪ এপ্রিল:- রাত পোহালেই কাল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। এই উপলক্ষে বুধবার সকাল থেকেই হাওড়ার মার্কেট, শপিং মল সহ ফুটপাতের দোকানিগুলিতে বছর শেষের চৈত্র সেলে ক্রেতাদের ভীড় উপচে পড়ল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এদিনও তেমনভাবে করোনা সতর্কতা চোখে পড়ল না। অধিকাংশ ক্রেতার মুখেই ছিল না মাস্ক। কেউ মানলেন না সামাজিক দূরত্ব বিধি। অগত্যা […]









