স্পোর্টস ডেস্ক , ২৫ জুলাই: স্বস্তির খবর ক্রিকেট মহলে। বিসিসিআই সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। নিয়ম মাফিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা টেস্ট করানো হয়েছিল৷ শুক্রবারই লালারসের রিপোর্ট পেয়েছেন মহারাজ। তাতে জানা গিয়েছে তিনি করোনা আক্রান্ত নন। গত সপ্তাহে সৌরভের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসে৷ এখনও হাসপাতালে ভর্তিও রয়েছেন স্নেহাশিস৷ তবে সিএবি সচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু স্নেহাশিসের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন সৌরভ ও তাঁর পরিবারের সদস্যরা। আইসিসি ও বোর্ডের বৈঠক তিনি বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ে করছিলেন। বাইরে কোথাও যাচ্ছিলেন না। সূত্রের খবর, দাদাগিরির শুটিংও বাতিল করে দিয়েছিলেন বাড়ি থেকে বেরোবেন না বলে। সৌরভের মধ্যে যদিও কোনও উপসর্গ দেখা দেয়নি। তবুও ঝুঁকি না নিয়ে নিজেরও করোনা পরীক্ষা করিয়ে নেন তিনি। সেই রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গোপাধ্যায় পরিবারে।
Related Articles
ক্রোমা কোচ বিতর্কের মাঝে চার্চিল ম্যাচে নামছে ইস্টবেঙ্গল।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৮ ফেব্রুয়ারি;- জয়ের দেখা মিলেছে আই লিগে। রানার্স হলে তো এএফসি কাপও খেলার ছাড়পত্র মিলতে পারে। এমন সময়ে অশান্তির আবহ লাল হলুদ শিবিরে। ক্রোমার সঙ্গে কোচ মারিও ঝামেলা। ক্রোমার কোচের বিরুদ্ধে মন্তব্য। এবার সেই বিতর্ক যেন চার্চিল ম্যাচের আগে আরো কয়েকগুণ বেড়ে গেল । বোঝা মুশকিল আজ যুবভারতীতে ইস্টবেঙ্গলের কে আসল প্রতিপক্ষ চার্চিল না […]
রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া নজরদারি চালাতে হবে , জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের।
কলকাতা, ২৭ জুলাই:- করোনা সংক্রমনের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় রাত্রিকালীন কঠোর বিধি-নিষেধ যাতে কঠোরভাবে পালন করা হয় তা দেখতে রাজ্য সরকার সব জেলা প্রশাসককে আরেক দফা নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের নির্দেশ দিয়েছেন, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আরও কড়া নজরদারি চালাতে হবে। বড় রাস্তা, হোটেল, রেস্তরাঁর […]
আন্দুলে ভয়াবহ আগুন। পুড়ে ছাই কয়েকটি দোকান।
হাওড়া, ১২ মার্চ:- হাওড়ায় আন্দুল বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। কাঠের গুদাম, ফার্নিচার দোকান সহ বেশ কয়েকটি আরও দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রের খবর রাত দেড়টা […]






