হুগলি , ২৪ জুলাই:- লকডাউন পরিস্থিতিতে সামাজিক বিধি মানতে গিয়ে সমস্যায় কয়েক হাজার সংগীত শিল্পের সাথে যুক্ত কর্মীরা । বাঘাযতীন মিউজিশিয়ান এন্ড সিঙ্গারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলির কর্মীরা বৈদ্যবাটির তেঁতুলতলা এলাকায় এক সংগীতের মধ্যে দিয়ে তুলে ধরলেন তাদের প্রতিবাদ । সংস্থার সম্পাদক অমিতাভ চক্রবর্তী জানান লকডাউন পরিস্থিতিতে তাদের কোন কর্মসংস্থান না থাকায় চরম আর্থিক সংকটে রয়েছে কয়েক হাজার শিল্পী । এই পরিস্থিতিতে সংসার চালাতে অনেক মিউজিশিয়ান কে বিক্রি করে দিতে হচ্ছে তাদের সাধের বাদ্যযন্ত্রটি । বিষয়টি প্রশাসন গুরুত্ব দিকl সঙ্গীতশিল্পী মুনমুন ভট্টাচার্য্য জানান তাদের মূল পেশা এটাই কিন্তু গত কয়েক মাসে কাজ হারিয়ে তারা সংসার চালাতে পারছে না , তারা চাই সামাজিক বিধি মেনে বিভিন্ন কর্মসংস্থান শুরু হয়েছে একইভাবে তাদেরও ক্ষেত্রেও ব্যবস্থা নিক সরকার , একই আবেদন মুখ্যমন্ত্রীকে করেছে তারাl বৈদ্যবাটি পুরসভার প্রশাসক অরিন্দম গুইন জানান তাদের নজরে এসেছে এই সমস্যা ,সমস্ত বিষয়টা তারা উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন । সুখ দুঃখের সাথী যে সংগীত , আজ তাদের জীবনেই এই হতাশা কবে দুর হবে তার অপেক্ষায় কয়েকহাজার সংগীতশিল্পের সাথে যুক্ত কর্মীরা।
Related Articles
বিজেপির বঙ্গ ভঙ্গের প্ররোচনার বিরুদ্ধে পথে নামলো বাংলা পক্ষ।
চিরঞ্জিত ঘোষ, ৮ জুলাই:- বিজেপির বঙ্গ ভঙ্গের প্ররোচনার বিরুদ্ধে বাংলা পক্ষ হুগলি জেলা কমিটির ডাকে রবিবার ডানকুনির মিলন সংঘ মাঠে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেই সমাবেশ থেকে দাবি করা হয় যেভাবে একটা শক্তি বাংলা ভাগের চক্রান্ত শুরু করেছে তার বিরুদ্ধে সমস্ত বাঙালিকে রুখে দাঁড়াতে হবে। এ ব্যাপারে বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ […]
হুগলিতে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।
হুগলি, ১৯ জুন:- প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল হুগলিতে। ঘটনা প্রসঙ্গে জানা যায় হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দননগর বিধানসভার মন্ডল ২ অর্থাৎ দক্ষিণ মন্ডলে মহিলা মোর্চার এক নেত্রীকে অশালীন মন্তব্য করেন দক্ষিণ মন্ডলেরই এক বিজেপি কর্মী সামাজিক মাধ্যমে। পরবর্তী সময় মহিলা মোর্চার নেত্রী চন্দননগর থানায় লিখিত অভিযোগ জমা দেন। মহিলা মোর্চার নেত্রীর অভিযোগ চন্দননগর থানা […]
সচেতনতা ও সামাজিকতার দায়বদ্ধতা থেকে পুজো বন্ধের সিদ্ধান্ত কমিটির।
সুদীপ দাস , ২১ অক্টোবর:- করোনার গ্রাসে এবার চুঁচুড়ার অন্তারবাগানের পুজো। দিন দিন রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যার ফলে মহামান্য হাইকোর্টে পুজো মণ্ডপে লকডাউনের নির্দেশ দিয়েছেন। তবে পুজো শুরুর আগেই এলাকার একই বাড়ির ৫ ব্যক্তি করোনা আক্রান্ত হাওয়ায় মূর্তি পূজা বন্ধ করে ঘট পুজোর সিদ্ধান্ত নিল ১৭ বছরে পদার্পণ কারী চুঁচুড়ার অন্তারবাগান মহিলা […]










