স্পোর্টস ডেস্ক, ২৪ জুলাই:- ১৪ বছর পর জার্সি বদল করলেন শিল্টন পাল। মোহনবাগান ছেড়ে এক বছরের চুক্তিতে গোয়ার চার্চিল ব্রাদার্সে যোগ দিলেন আই লিগ জয়ী গোলকিপার। মোহনবাগান থেকে কেরিয়ার শুরু করেছিলেন। চার্চিল ব্রাদার্সের সঙ্গে নতুন চুক্তিতে সই করার পর জি ২৪ ঘন্টা ডিজিটালকে শিল্টন জানাচ্ছেন, “মোহনবাগানেই কেরিয়ার শেষ করার ইচ্ছা ছিল। কখনও ভাবিনি যে সবুজ মেরুন ছাড়ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দল পরিবর্তন করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না। এবার আই লিগ হবে কলকাতায়। তাই নিজের প্রিয় শহরেই খেলতে পারবেন বলে ভালো লাগছে শিল্টনের। মোহনবাগানের হয়ে দু’বার আই লিগ জিতেছেন তারকা এই গোলকিপার। যার মধ্যে একবার অধিনায়কও ছিলেন। এবার চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগ জিততে চান তিনি। একই সঙ্গে চান আইএসএল জিতুক মোহনবাগান। দল বদল করলেও মনেপ্রাণে তিনি যে এখনও মোহনবাগানি তা শিল্টন পালের কথাতেই পরিস্কার।
Related Articles
জেলায় প্রথম স্যানিটাইজ টানেল উত্তরপাড়া পুরসভায় !
তরুণ মুখোপাধ্যায়,২০ এপ্রিল:- করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা গুলির মধ্যে প্রথম উত্তরপাড়া পৌরসভা তাদের অফিসের ঢোকার মুখে আগত শহর বাসীর শরীর সানিটাইজ করার জন্য কয়েকটি টানেল বসানো হলো এই সমস্ত চ্যানেলের মধ্যে স্বয়ংক্রিয় মেশিন থাকবে এবং সেই স্বয়ংক্রিয় মেশিন থেকে সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হবে সমস্ত মানুষ এর শরীরে। আজ উত্তরপাড়া পৌরসভায় এই ব্যবস্থার সূচনা করলেন […]
মনোনয়নপত্র জমা দিলেন ফিরহাদ হাকিম।
কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম আজ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। ৮৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ বসু ও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। Post Views: 601
রাতভর বোমা-গুলির লড়াইয়ে উতপ্ত নৈহাটি,অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ব্যারাকপুরঃ , ২৪ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত নৈহাটি জুড়ে। শুক্রবার রাতে নৈহাটির ১ নম্বর বিজয়নগর এলাকার অভিযাত্রী ক্লাবের সামনে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। ওইদিন রাতে বোমা-গুলির লড়াইয়ে পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে ওঠে যে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সামনেই […]









