চিরঞ্জিত ঘোষ , ২১ জুলাই:- শহিদ দিবসে গোষ্ঠী কাঁটা মাথা ব্যাথার কারণ হয়ে থাকল শাসক দলের । এ দিন চন্ডীতলার গরলগাছায় শহিদ দিবসে পতাকা তোলা নিয়ে বিধায়ক স্বাতী খন্দকারকে হেনস্থা করার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে । অভিযোগ দল থেকে বহিস্কৃত পঞ্চায়েতের এক নেতা বিধায়কের পিছনে পিছনে ওই কর্মসূচিতে হাজির হয় । সেখানে দলের কর্মীদের মধ্যে ওই নেতা নিয়ে বচসা শুরু হতেই বিধায়ককে হেনস্থা করা হয় বলে অভিযোগ । এরপর বিধায়ক সেখান থেকে বেগমপুরে দলের আরেকটি কর্মসূচিতে হাজির হন । সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে দলীয় কর্মীদের একাংশের হাতে হেনস্থার অভিযোগ করেন। যদিও ওই ঘটনা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন মন্তব্য করেন নি। বিধায়ক স্বাতী খন্দকার বলেন , আমি সংবাদ মাধ্যমে কোন প্রতিক্রিয়া দেব না । তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক শীর্ষ নেতা বলেন , শহিদ দিবসের দিনে বিধায়কের সঙ্গে এই ঘটনা না ঘটলেই ভালো হত।
Related Articles
আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কঠোর শাস্তির ইঙ্গিত দিয়ে জবাবদিহি তলব কেন্দ্রের।
কলকাতা, ২১ জুন:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নিজেদের কঠোর মনোভাব অব্যাহত রাখার ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আগে আরও একবার অবস্থান জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কর্মীবর্গ দপ্তরের সোমবার তরফে চিঠি লিখে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আগামী ৩০ শে জুনের মধ্যে জবাবদিহি তলব করা হয়েছে। […]
নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা করোনা, কোভিড প্রটোকল মেনেই স্কুলগুলিকে ব্যবস্থার নির্দেশ শিক্ষা দপ্তরের।
কলকাতা, ২৪ জুন:- দীর্ঘ গরমের ছুটির পর আগামী ২৭ জুন খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। ইতিমধ্যে জেলায় জেলায় এব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। আপাতত পুরোদমেই স্কুল চলবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তবে স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা। তাই কোভিড […]
পুজো শেষে নিরঞ্জন চলছে হাওড়ার ঘাটে ঘাটে।
হাওড়া, ১৩ অক্টোবর:- দশমী থেকেই হাওড়ার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। গতকাল ভাসানের প্রথম দিন বেশিরভাগই বাড়ির প্রতিমা নিরঞ্জন হলেও আজ দুপুর থেকে বিভিন্ন ক্লাব এবং বারোয়ারী প্রতিমা নিরঞ্জন হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিরঞ্জন চলবে আগামীকাল পর্যন্ত। নিরঞ্জন উপলক্ষে হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং হাওড়া পুরসভার তরফ থেকে বিভিন্ন […]








