স্পোর্টস ডেস্ক, ১৯ জুলাই:- করোনা পরিস্থিতিতে এবার ঘরোয়া ক্রিকেটে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, করোনা ধাক্কায় আগামী মরশুমে একাধিক ট্রফি বাতিল ঘোষণা করতে পারে বিসিসিআই। বিজয় হাজারে ট্রফি, দলীপ ট্রফি, দেওধর ট্রফি পুরোপুরি বাতিল করতে পারে বোর্ড। সেই সঙ্গে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি হওয়ারও সম্ভাবনা কম। ভারতীয় ক্রিকেট বোর্ড করোনা কালে ঘরোয়া ক্রিকেটে শুধুমাত্র রঞ্জি ট্রফি, অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে বলে জানা যাচ্ছে। সাধারণত সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে ভারতে ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হয়ে যায়। করোনার যা পরিস্থিতি তাতে কতটা ট্রাভেল করে ম্যাচ খেলা সম্ভব সেটা নিয়েও সন্দিহান বিসিসিআই। তারপর প্রতিদিনই দেশে সংকটের পরিস্থিতি। সেক্ষেত্রে আইপিএল আয়োজনের পর নভেম্বরের শেষ থেকে ঘরোয়া ক্রিকেট শুরু করতে পারে বিসিসিআই।
Related Articles
এ কী কাণ্ড কেকেআর শিবিরে! বোলারকে স্লেজিং করছেন আম্পায়ার।
স্পোর্টস ডেস্ক , ১৯ সেপ্টেম্বর:- সাধারণত মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে গরমাগরমি সামাল দিতে এগিয়ে আসতে দেখা যায় আম্পায়ারকে। এহেন ব্যক্তি নিজেই বোলারকে স্লেজিং করতে শুরু করলে বিষয়টি অদ্ভুত মনে হতে বাধ্য। সেই অদ্ভুত ঘটনাই ঘটেছে কেকেআর শিবিরে। বোলার তথা দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে গুছিয়ে স্লেজিং করলেন আম্পায়ার তথা ক্রিকেটার কমলেশ নাগারকোটি। কেকেআরের ভিডিও […]
সুপার ওভারে সুপার জয় জিম্বাবোয়ের
স্পোর্টস ডেস্ক, ৩ নভেম্বর:- প্রথম ম্যাচে ২৬ রানে এবং দ্বিতীয় ওয়ান ডে জিতে আগেই সিরিজ নিজেদের পকেটে পুরেছিল ইমাম উল হকরা। তাই এদিন রাউলপিন্ডিতে দিন রাতের ম্যাচটি কিছুটা হলেও তার স্বাভাবিক উত্তেজনা হারিয়েছিল। কিন্তু এই নির্বিষ ম্যাচেই প্রান প্রতিষ্ঠিত করলেন দু’দলের ক্রিকেটাররা।নির্ধারিত ১০০ ওভারের খেলায় জয় নির্ধারিত হয়নি। দু’দল হাড্ডাহাড্ডি লড়াই করায় এদিন ম্যাচ টাইয়ে […]
অব্যাহত ট্রাফিকের নজরদারি বর্ধমানে।
পূর্ব বর্ধমান , ১৯ মার্চ :- শহর বর্ধমানের বড়নীলপুর মোড় এলাকায় বুধবার রাত্রিবেলা চলছে ট্রাফিকের কড়া নজরদারি । হেলমেট বিহীন অবস্থায় যে সমস্ত বাইক চালক গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক বিভাগ । বেপোরোয়াভাবে বাইকে তিনজন করে যাতায়াত চলছে । হেলমেট বিহীনভাবে বেপোরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে পদক্ষেপ ট্রাফিক বিভাগের । দুর্ঘটনা এড়াতেই […]






