হাওড়া , ১৬ জুলাই:- হাওড়ায় মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, বি গার্ডেন থানা এলাকার বিভিন্ন কন্টেনমেন্ট জোন এলাকা পরিদর্শন করে গেলেন পশ্চিমবঙ্গের স্টেট সিকিউরিটি অ্যাডভাইজর সুরজিৎ কর পুরকায়স্থ। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তারা। বৃহস্পতিবার দুপুর ১২-৫০ মিনিট নাগাদ তিনি এসে পৌঁছান উত্তর হাওড়ার ১২ নং ওয়ার্ডের উপেন্দ্র নাথ মিত্র লেনে কন্টেনমেন্ট জোন এলাকায়। এরপর ১১ নং ওয়ার্ডের ত্রিপুরা রায় লেনের কন্টেনমেন্ট জোন এলাকায় তিনি যান। এরপর সম্মিলনী পার্ক, জিটি রোড, সালকিয়া চৌরাস্তা হয়ে বাবুডাঙা, শ্রীরাম ঢ্যাং রোড হয়ে ৪ নং ওয়ার্ডের রশিক কৃষ্ণ ব্যানার্জি লেনের কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে ফুলতলা ঘাট, বাঁধাঘাট, সালকিয়া স্কুল রোড হয়ে হাওড়া থানা এলাকার কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে দক্ষিণের বি গার্ডেন থানা এলাকার কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে নবান্নের উদ্দেশ্যে রওনা হন। উনি এদিন প্রতিটি কন্টেনমেন্ট জোনে গাড়ি থেকে নেমে সেখানকার পরিস্থিতি সরোজমিন করেন। পুলিশের আধিকারিকদের সঙ্গেও প্রয়োজনীয় কথাবার্তা বলেন।
Related Articles
শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বিশেষ পূজা বেলুড় মঠে।
হাওড়া, ২৩ জুন:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সভাপতি শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ গত ১১ জুন কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধি অর্জন করেন। শ্রদ্ধেয় মহারাজের স্মরণে শ্রীশ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা এবং হোম অর্পণের এবং শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বেলুড় মঠে ভগবান গীতা, কথামৃত পাঠ ও ভজনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানটি সকাল ৮:০০ টা থেকে […]
চাহিদা মত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার টাকা নেই রাজ্যের ,জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৬ মার্চ:- তাঁর মাথা কেটে নিলেও এই মুহুর্তে রাজ্য সরকারি কর্মচারীদের আর মহার্ঘ্য ভাতা দেওয়ার ক্ষমতা সরকারের নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। রাজ্য বিধানসভায় আজ অর্থবিলের ওপর আলোচনার শেষে মুখ্যমন্ত্রী বলেন সরকারি কর্মীদের আরো মহার্ঘ ভাতা দেওয়ার মত টাকা নেই। এজন্য তিনি কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে দায়ী করেন। তিনি বলেন, কেন্দ্র […]
কলাছড়ায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩ আহত ২০।
চিরঞ্জিত ঘোষ , ১৩ এপ্রিল:- বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ২০। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডিতলা থানার কলাছড়া এলাকায়। দুফুরের দিকে রাস্তাঘাট ফাঁকাই ছিল, বাস কলকাতার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল, গাড়ী কলকাতার দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কায় পাশে পুকুরে পরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা তিনজনের। যদিও […]







