হাওড়া , ১৬ জুলাই:- মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করল এক ছাত্রী। মৃতার নাম মুন্নি সাহানি। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের চাঁদমারিতে। আজ বুধবার মাধ্যমিকের ফলপ্রকাশের পর সে জানতে পারে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপরই সে মানসিক অবসাদে আত্মহত্যা করে। এ বছর তার পরীক্ষা পড়েছিল বালি নিশ্চিন্দা ঘোষপাড়ার একটি স্কুলে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মুন্নির বাবা মা জীবিত না থাকায় সে থাকত আত্মীয়ের কাছে। পুলিশ জানায়, মুন্নি বেলুড়ে পিসির বাড়িতে থেকেই পড়াশোনা করে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এদিন একাই রেজাল্ট জানতে গিয়েছিল পাড়ার সাইবার কাফেতে। সেখান থেকে ফিরেই কারও সঙ্গে কোনও কথা না বলে নিজের ঘরে ঢুকে দরজায় খিল দিয়েছিল। দুপুরেও তার কোনও সাড়া শব্দ মেলেনি।পরিজনেরা ভেবেছিলেন, রেজাল্ট ভাল না হওয়ায় হয়তো তার মন খারাপ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ঘরের দরজা না খোলায় শেষে দরজা ভাঙেন পরিজনেরা। দেখা যায়, ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে।
Related Articles
কলকাতার পরিবহন ব্যবসায়ী খুনের তদন্ত চলছে। সুইসাইড নোট উদ্ধারের তত্ব নিয়ে পুলিশ কিছু জানাতে চায়নি।
হাওড়া , ২৭ জুন:- হাওড়ায় বান্ধবীর বাড়িতে এসে শুক্রবার সকালে রহস্যজনক ভাবে খুন হয়ে গিয়েছিলেন কলকাতার পরিবহন ব্যবসায়ী আশিস কুমার সিং ( ৪৫ )। ঘটনাটি ঘটেছিল হাওড়ার জেলিয়াপাড়ায়। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা ছিল একটি বড় কাঁচি দিয়ে কুপিয়ে আশিসবাবুকে খুন করা হয়েছিল। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় শুক্রবারই হাওড়া থানার পুলিশ আশিসবাবুর বান্ধবী কবিতা […]
মঙ্গলাহাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা ঋণের ব্যবস্থা রাজ্যের।
কলকাতা, ৩১ জুলাই:- হাওড়ার মঙ্গলাহাটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ব্যাবসায়ীদের নতুন করে পুঁজির যোগান দিতে রাজ্য সরকার ৫ লক্ষ টাকা করে ঋণের ব্যাবস্হা করবে। সেখানে জমি অধিগ্রহণ করে সেখানে উন্নতমানের বাজার গড়ে সেখানে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন। আজ বিধান সভায় তিনি জানান, মঙ্গলা হাট নিয়ে কেউ কেউ অপপ্রচার […]
ভদ্রেশ্বরে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।
হুগলি , ১৮ মার্চ:- ভদ্রেশ্বরে থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি দলের নেতা কর্মীরা। কয়েকদিন আগে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।ভোটের আগে বিজেপির উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা কর্মীরা। চাঁপদানি বিধানসভার কনভেনার পরাগতরু মিত্র বলেন অবিলম্বে বিজেপি কর্মীকে গুলি করে খুন করার চেষ্টার […]







