নবান্ন , ১৫ জুলাই:- করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়াই করে প্রাণ হারিয়েছেন সেইসব করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে । আজ নবান্নে রাজ্য মন্ত্রী সভার বৈঠকের পর একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজ্যে এখনও পর্যন্ত করোনায় ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে। এছাড়া তাদের করোনা পরিবারের ১ জনকে চাকরি দেওয়া হবে।এজন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। কীভাবে তাঁদের চাকরি দেওয়া হবে, তা নিয়ে জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের সচিবরা আলোচনা করছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।এছাড়া করোনা যোদ্ধাদের অবদানকে স্বীকৃতি জানাতে মানপত্র, মেডেল ও বিশেষ ব্যাজ দেওয়া হবে।সেই তালিকায় আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মী। পাশাপাশি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা চাইলে তাঁদের মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
শাহের সফরের দিনেই বাংলার বকেয়া মেটানোর দাবিতে ধরনায় মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৯ নভেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের দিনেই একশো দিনের কাজে বাংলার বকেয়া মেটানোর দাবিতে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল ১০০ দিনের বকেয়া মেটানোর দাবি লেখা প্ল্যাকার্ডও। তাতে লেখা ছিল, ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে দিতে হবে।’ রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গেই ধর্নায় সামিল হয়েছিলেন পুর ও নগরোন্নয়ন […]
ভাড়া বাড়ছে ঘরোয়া বিমানে।
রিংকা পাত্র , ১২ ফেব্রুয়ারি:- এবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ১০ থেকে প্রায় ৩০ শতাংশ ভাড়া বাড়তে চলেছে। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এক বিবৃতি জারি করে মন্ত্রক জানিয়েছে বিভিন্ন রুটে বাড়ানো হয়েছে ভাড়া। নূন্যতম ১০ শতাংশ ও সর্বোচ্চ ৩০ শতাংশ করে ভাড়া বেড়েছে বলে খবর। মন্ত্রক জানিয়েছে ২০২১ সালের […]
স্প্যানিশ ভাষা শেখাতে উৎকর্ষ কেন্দ্র তৈরীর উদ্যোগ রাজ্যের।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- এরাজ্যের ছেলেমেয়েদের স্প্যানিশ ভাষা শেখার জন্য রাজ্যে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্পেন সফরের দ্বিতীয় দিনে আজ মুখ্য সচিব হরীকৃষ্ণকে দ্বিবেদীকে সঙ্গে নিয়ে তিনি এ বিষয়ে স্পেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রী জানান বিদেশে পড়াশোনা করার জন্য ছেলেমেয়েদের বিভিন্ন ভাষা শেখার আগ্রহ বাড়ছে। তাই […]








