হুগলি , ১৪ জুলাই:- করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো কানাইপুর পোস্ট অফিস।মঙ্গলবার নোটিশ লাগিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী দশ দিন বন্ধ থাকবে পোস্ট অফিস।কানাইপুরে সংক্রমণ বাড়ছে করোনার।পঞ্চায়েত সূত্রে জানা গেছে এখনো অবধি কানাইপুরে আক্রান্ত হয়েছে ২১ জন। এবার পোস্ট অফিস এলাকায় করোনা আক্রান্তের হদিস মিলতে বন্ধ করে দেওয়া হলো পোস্ট অফিসের কাজ।পাশাপাশি শ্রীরামপুর পৌরসভার ট্যাক্স বিভাগের এক কর্মীর করোনা পজেটিভ রিপোর্ট আসতেই বাকি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । পৌরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় কে তারা বিষয়টি জানালে তড়িঘড়ি সাত দিনের জন্য পৌরসভা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সূত্রের খবর আক্রান্ত ওই কর্মী বেশ কয়েকদিন ধরেই জ্বর , শ্বাসকষ্টে ভুগছিলেন । লালারস পরীক্ষার পর আজ তার পজেটিভ রিপোর্ট আসে।
Related Articles
মা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ।
বাঁকুড়া , ১০ আগস্ট:- আজ বাঁকুড়ার বড়জোড়া বিডিও অফিস লাগোয়া একটি বাড়ি থেকে শাটার ভেঙে মা ও ছেলের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম গীতা চ্যাটার্জি(৬৫) ও তার পুত্র তাপস চ্যাটার্জি (৪০)। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে পুলিশ ও স্থানীয়রা দরজা ভেঙে দুটি মৃতদেহকে […]
ঘরে বসেই এবার থেকে দাখিল করা যাবে, লাইফ সার্টিফিকেট।
কলকাতা, ৩১ আগস্ট:- এবার বাড়ি বসেই দাখিল করা যাবে ‘লাইফ সার্টিফিকেট’। স্মার্ট ফোন থাকলেই অবসরপ্রাপ্ত রা এই সুবিধা নিতে পারবেন। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। রাজ্য সরকারের সিওদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। এর জন্য দরকার শুধু একটা স্মার্ট ফোন। নবান্ন সূত্রে খবর, নতুন পদ্ধতির পাশাপাশি চালু থাকছে আগের […]
আন্দুলে ভয়াবহ আগুন। পুড়ে ছাই কয়েকটি দোকান।
হাওড়া, ১২ মার্চ:- হাওড়ায় আন্দুল বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। কাঠের গুদাম, ফার্নিচার দোকান সহ বেশ কয়েকটি আরও দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রের খবর রাত দেড়টা […]









