স্পোর্টস ডেস্ক , ১৩ জুলাই:- করোনায় আক্রান্ত হওয়ার পর বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক। বিগ বি-র আরোগ্য কামনা করে ইতিমধ্যেই টুইট করেছেন এনেকেই। ওয়াঘার ওপার থেকে এবার অমিতাভ-অভিষেকের সুস্থতা চেয়ে প্রার্থনা করলেন পাক ক্রিকেটার- শাহিদ আফ্রিদি এবং শোয়েব আখতার। অমিতাভ-অভিষেকের পর ঐশ্বর্য রাই এবং আরাধ্যারও কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে ঐশ্বর্য এবং আরাধ্যাকে বাড়িতে রেখেই চিকিত্সা করা হচ্ছে। এদিকে কয়েকদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন আফ্রিদি। এবার অমিতাভ এবং অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেন টুইট করেন আফ্রিদি। তিনি লেখেন, ” অমিতাভ বচ্চন এবং জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” শাহিদ আফ্রিদির পাশাপাশি বিগ-বি র দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি টুইট করে লেখেন, “অমিত জী সেরে উঠুন, আপনার দ্রুত আরোগ্য কামনা করি।”
Related Articles
শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভার পদত্যাগের দাবি বিজেপির।
কলকাতা, ২৮ নভেম্বর:- রাজ্য মন্ত্রিসভার হস্তক্ষেপে শিক্ষক নিয়োগে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার পদত্যাগ দাবি করেছে। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে দৃষ্টি আকর্ষন পর্বে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১০ বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির উপর আলোচনা দাবি করেন। অধ্যক্ষ বিচারাধীন […]
বিধায়কের বিরুদ্ধে তোপ দেগে ভোট ময়দানে নামতে চলেছেন চন্দননগরের বিশিষ্ট ফিজিওথেরাপিষ্ট আর.কে চ্যাটার্জী।
সুদীপ দাস , ১৭ জানুয়ারি:- রাজনীতির ময়দানে নামতে চলেছেন চন্দননগরের বিশিষ্ট ফিজিওথেরাপিষ্ট আর.কে চ্যাটার্জী। ফিজিওথেরাপিষ্ট হলেও আরকে চ্যাটার্জীর পরিচয় সমাজসেবী হিসাবেই। কখনও সরকারী রাস্তা নিজের উদ্যোগে সারাই, কখনও বা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সমাজসেবায় আরকে চ্যাটার্জীর জুড়ি মেলা ভার। সেই আরকে চ্যাটার্জীই এবারে ভোট ময়দানে নামতে চলেছেন। তবে নির্দল প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষনার সভাই […]
ব্যবসায়ী সমিতির কাছে ডকুমেন্টস জমা দিলেন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
হাওড়া, ২৮ জুলাই:- বৃহস্পতিবার থেকে হাওড়ার মঙ্গলাহাটের পোড়া হাটের ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করেছে পুরনিগম। শুক্রবার সেই কাজ অনেকটাই এগিয়েছে। এদিন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একটি ফর্ম পূরণ করে তাঁদের নিজেদের ডকুমেন্টস ব্যবসায়ী সমিতির কাছে জমা দিয়েছেন। যাতে নাম, পিতার নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, স্টল নম্বর, স্টলের সাইজ, কত টাকার ক্ষতি হয়েছে, আধার কার্ড, […]








