রানীগঞ্জ , ১৩ জুলাই:- অবশেষে রানীগঞ্জের আদিবাসীদের চির প্রতীক্ষিত শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। রানীগঞ্জ ব্লক এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের সৎকারের জন্য নির্দিষ্ট কোন শ্মশানঘাট নেই ।সেই শ্মশানঘাট কে স্বীকৃতি দিয়ে এবার হাড়াভাঙ্গা অঞ্চলে 40 বিঘা জমির ওপর গড়ে উঠল নতুন শ্মশান ঘাট । শ্মশান ঘাটের প্রস্তুতির জন্য দামোদর নদ তটবর্তী এলাকা এক বিস্তীর্ণ অংশকে ফিলিং করে জায়গাটিকে শ্মশান এর জমি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য উদ্যোগ নিল প্রশাসন। স্থানীয় এলাকার অধিবাসীরা এই বিষয়ের প্রেক্ষিতে ও ব্যবস্থা গ্রহণের বিষয়ে লক্ষ্য করে এলাকার বিধায়ক, জেলাশাসক ও বীডিও কে শুভেচ্ছা জানিয়েছেন। তারা জানান তারা এই সমগ্র এলাকা কে সৌন্দর্যায়নের সাথে সাজিয়ে-গুছিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তারা, পাশাপাশি ওই এলাকাটিতে শ্মশানের জন্য যেসকল পরিবেশ প্রয়োজন তার ব্যবস্থার জন্য তারা আবেদন জানাবেন জেলাশাসককে বলে জানিয়েছেন তাদের বক্তব্যে। বুধবার এই কর্মসূচির প্রাথমিক পর্বে আদিবাসীদের চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো করে একটি বিশ্রাম কক্ষের বোনেদ কেটে উদ্বোধন পর্ব সারেন এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষেরা।
Related Articles
পয়লা জানুয়ারি ভক্তদের ঢল বেলুড় মঠেও।
হাওড়া, ১ জানুয়ারি:- ইংরেজি নববর্ষের পয়লা জানুয়ারির সকাল থেকেই বেলুড় মঠেও হয়েছে ভক্তদের সমাগম। কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের মতো বেলুড় মঠেও কল্পতরু উৎসবে মানুষের ভীড় লক্ষ্য করা যাচ্ছে আজ সকাল থেকেই। দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা এসেছেন। একে কল্পতরু উৎসব একই সঙ্গে নতুন বছরের প্রথম দিনের ছুটি উপভোগ, দুয়ে মিলে জমজমাট আজ। বেলুড় মঠেও ঠাকুর […]
সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রা দলের কলাকুশলীরা।
হুগলি, ১৬ নভেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রা দলের শিল্পীরা! সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রা দলের কলাকুশলীরা। ঘটনায় আহত ১২জন ভর্তি সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার চিৎপুর এর “নিউ দেবাঞ্জলি অপেরা” যাত্রা দলের সদস্যরা গতকাল রাতে বর্ধমানের খন্ডখোষ থেকে যাত্রা শেষে ফিরছিলেন জাতীয় সড়ক ধরে। “ফুলেশ্বরীর ফুলশয্যা” […]
মৃত্যু ভয়কে তুচ্ছ করে অবলীলায় করোনা আক্রান্তের পাশে শ্রীরামপুরের সবুজ সৈনিক।
হুগলি, ২০ মে:- মৃত্যু ভয় কে তুচ্ছ করে করোনারি দ্বিতীয় ঢেউ সামলাচ্ছেন শ্রীরামপুর পৌরসভার বিদায়ী কাউন্সিলর সন্তোষ সিংহ ওরফে পাপ্পু সিংহ। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব সামলাচ্ছেন একা হাতে। করোনা রোগীকে হাসপাতালে ভর্তি থেকে মৃতদেহ সৎকার, কোভিড আক্রান্ত রোগীর খাদ্য সামগ্রী বিতরন, অসুস্থ রোগীদের অক্সিজেন সরবরাহ সহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা সামলাচ্ছেন একা হাতে। সূর্য উদয়ের […]










