হাওড়া , ১১ জুলাই:- করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর রাত থেকে দুপুর পর্যন্ত প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। এলাকার বিধায়কের উদ্যোগে অবশেষে দুপুর পৌনে তিনটে নাগাদ বাড়ি থেকে দেহ নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। হাওড়ার শিবপুর থানা এলাকার হালদার পাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত ব্যক্তি কিডনির সমস্যাতেও ভুগছিলেন। কয়েকদিন আগে করোনার রিপোর্ট পজিটিভ আসে। মৃতের পরিবারের দাবি কোনও উপসর্গ না থাকায় বাড়িতেই কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার সকাল থেকে তাঁর হঠাৎই অসুস্থতা বাড়ে। রাতে তিনি মারা যান। এরপর দীর্ঘ কয়েক ঘন্টা বাড়িতেই পড়েছিল দেহ। শনিবার দুপুরে দেহ শববাহী গাড়িতে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।
Related Articles
লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা তপশিলি জাতি ও উপজাতির মানুষেরা পাবেন জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৫ আগস্ট:- তপশিলি জাতি-উপজাতিদের উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ নবগঠিত তপশিলি জাতি উপজাতি কাউন্সিলের প্রথম বৈঠকে তিনি বলেন এ রাজ্যে প্রথম তপশিলি সম্প্রদায়ের উন্নয়নে আলাদা কাউন্সিল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই শ্রেণীর মানুষদের উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১০ বছরে এই দপ্তরের বাজেট বরাদ্দ ছয় […]
দুদিনে করোনা আক্রান্ত ১০ পাক ক্রিকেটার !
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- ইংল্যান্ড সফর অনিশ্চিত পাকিস্তানের। করোনা আক্রান্ত দুদিনে ১০ জন পাকিস্তান ক্রিকেটার। সোমবার শাদাব খান, হ্যারিস রাউফ ও হায়দার আলি ৩ জন আক্রান্ত হন। মঙ্গলবার জানা যায় আক্রান্ত হয়েছেন আরও ৭ জন ক্রিকেটার। যে পাক ক্রিকেটারদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তারা হলেন, ফাখার জামান, ইমরান খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, […]
অজিভূমে গোলাপি বলে দিন-রাতের টেস্টের দিন ঘোষণা।
স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- অবশেষে অজিভূমে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টের পরিকল্পনাতেই শিলমোহর দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। গত দুদিন আগেই দিন-রাতের টেস্টে বিরাটদের পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে ছিলেন তারকা অজি পেসার মিচেল স্টার্ক। এবার সেই প্রস্তাবেই সম্মতি দিল অজি বোর্ড। সিডনিতেই গোলাপি বলে দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বিদেশের মাটিতে এই প্রথম কৃত্রিম […]








