সুদীপ দাস , ১১ জুলাই:- স্যানেটাইজ করাকে কেন্দ্র করে উত্তেজনা ভদ্রেশ্বরে। জড়িয়ে পড়ল তৃনমুল বিজেপি। এক তৃনমুল কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভদ্রেশ্বর চৌমাথায় এক ব্যক্তির করোনা সংক্রমন দেখা দিয়েছিল। সেই কারনে পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী আক্রান্তের বাড়ি ও এলাকায় স্যানেটাইজ করতে গাড়ি পাঠিয়েছিলেন। হঠাৎ কিছুক্ষণ পর ওই সেনেটাইজ মেশিন খারাপ হয়ে যায়। এরপরই পৌরপ্রশাসকের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করতে থাকে মুষ্টিমেয় কয়েক জন। উত্তেজনা বাড়তে থাকে চলতে তাকে হাতাহাতি। এই ঘটনায় এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তা দিয়ে যেতে গিয়ে এই ঘটনা দেখে দাড়িয়ে পড়ে প্রলয় বাবু। বিজেপির অভিযোগ এলাকার একটি মেয়েকে মারধোর করা হয় পৌরপ্রসাশকের সামনে। এ ব্যাপারে বিজেপির প্রাক্তন কাউন্সিলর বন্দনা গাংগুলি জানান তারা এর বিচার চান। অন্যদিকে ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী জানান আমার বিরুদ্ধে অভিযোগ সম্পুর্ন মিথ্যা। পুলিশ তদন্ত শুরু করেছে। ভদ্রেশ্বর থানার সামনে বিজেপির পথ অবরোধ।
Related Articles
কলেজ ছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুরের চেষ্টা হাসপাতালে।
হাওড়া, ১৫ জুলাই:- এক কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হলো লিলুয়া। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুরের চেষ্টা চালানো হয় জগদীশপুর গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে লিলুয়া থানা থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে, বাড়ির পোষা কুকুর কামড়েছিল লিলুয়ার মধ্য-চকপাড়ার বাসিন্দা স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের […]
প্রতিশ্রুতি মতোই কামারপুকুরকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর সরকার।
মহেশ্বর চক্রবর্তী , ১৭ জুলাই:- প্রতিশ্রুতি ছিলো আরামবাগ মহকুমার গোঘাটের ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য কামারপুকুর ঢেলে সাজানো হবে। সেই প্রতিশ্রুতি অনেকটাই পুরোন করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। সেই প্রতিশ্রুতি রক্ষার আরেক ধাপ এগিয়ে গেলো রাজ্য সরকার। এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কামারপুকুরের হরিসভা এলাকায় দুটি রাস্তার শিলান্যাস হয়। কামারপুকুর এলাকায় যোগাযোগ মাধ্যমের […]
ভয় দেখিয়ে নন্দীগ্রামে নির্বাচন করাতে চাইছে বিজেপি ,স্মারকলিপি দিলো নির্বাচন আধিকারিককে তৃণমূল।
কলকাতা , ১৮ মার্চ:- বিজেপি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত করে তাদের ভয় দেখিয়ে নন্দীগ্রামে নির্বাচন করাতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের নেতা ডেরেক ও ব্রায়েন এর নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। পরে দলের সদস্যা শশী পাঁজা […]








