হাওড়া , ১০ জুলাই:- সমবায় ব্যাঙ্কগুলিকে কোম্পানি আইনের আওতায় নিয়ে যাওয়ার একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ কমসূচি পালিত হল হাওড়ায়। শুক্রবার সকালে এই কর্মসূচি পালিত হয় হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে। ২৮ ও ৩০ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কর্মসূচি পালিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি নিলয় ঘোষাল, ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি শৈলেন দাস, ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি আশিস বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
বেলুড় মঠে পালিত দোল উৎসব।
হাওড়া, ২৫ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠে নিষ্ঠা ভক্তি এবং প্রথা মেনে দোল উৎসব পালিত হলো। এই দোল উৎসবে উপস্থিত ছিলেন মঠের সন্ন্যাসী মহারাজরা। শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণের মন্দিরে চৈতন্য পুজোর মধ্য দিয়ে এর সূচনা হয়। এরপর বেলুড় মঠের সব মন্দির প্রাঙ্গণ ঘুরে একে অপরকে আবির রঙে রাঙিয়ে দেন তাঁরা। প্রচুর ভক্তরাও আসেন এই দোল […]
বালিতে আত্মঘাতী প্রৌঢ়।
হাওড়া , ৩ অক্টোবর:- গত বুধবার বেলুড়ে বন্ধ ঘর থেকে দুই অশীতিপর বৃদ্ধ বৃদ্ধার জোড়া পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বালির এমএলবি রোডে এক প্রৌঢ় এর দগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পেশায় ব্যাঙ্ককর্মী বিমল চন্দ্র মাঝি (৫৯) নামের ওই প্রৌঢ় এর দগ্ধ মৃতদেহ শুক্রবার রাতে উদ্ধার করা হয়। পাশেই ছিলেন […]
সিঙ্গুরে ২৭ একর জমিতে কৃষি ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার প্রস্তাব গৃহীত বিধানসভায়।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- কর্মরত অবস্থায় কোন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কর্মী মারা গেলে রাজ্য সরকার তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য সরকারি খাতায় নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিষদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এছাড়াও হুগলির সিঙ্গুরে দশ দশমিক ২৭ […]







