স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ফের ৬ সপ্তাহের জন্য লকডাউন জারি হয়েছে। বুধবার মধ্যরাত থেকেই নতুন বিধি নিষেধ কার্যকর হতে চলেছে। অস্ট্রেলিয়া আগেই জানিয়ে রেখেছিল ঝুঁকি নিয়ে এবছর তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে নারাজ। এবার নতুন করে লকডাউন শুরু হওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে এবছর টি-২০ বিশ্বকাপ আয়োজন আর কোনওভাবেই সম্ভব নয় , বলার অপেক্ষা রাখে না। অজি মিডিয়া সূত্রে খবর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁদের দেশের ক্রিকেটারদের বিশ্বকাপ স্থগিত ধরে নিয়েই পরবর্তী ক্রিকেটসূচির কথা ভেবে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে রেখেছে। মেলবোর্নেই বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হওয়ার কথা ছিল। সেই শহরেই নতুন করে লকডাউন। করোনা সংকটের কারণে ভবিষ্যতে এই মেলবোর্নে কোনওরকম খেলাধুলোর আয়োজন নেহাতই বোকামি হবে। সূত্রের খবর চলতি সপ্তাহেই টি-২০ বিশ্বকাপ বাতিলের কথা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সরকারিভাবে ঘোষণা করতে পারে।
Related Articles
৭৫তম স্বাধীনতা দিবসে ত্রিবর্ণ রঞ্জিত রঙে আলোকোজ্জ্বল হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন।
হাওড়া, ১৫ আগস্ট:- দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক হাওড়া ব্রিজ এবং হাওড়া রেলওয়ে স্টেশনকে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে। নয়নাভিরাম এই আলোকসজ্জা বহু দূর থেকেও সকলের দৃষ্টি আকর্ষণ করছে। জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশনকে। Post Views: 530
আজও বিক্ষোভ হাওড়া স্টেশনে।
হাওড়া, ২ নভেম্বর:- শনিবারের পর সোমবারেও হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। এদিনও স্টাফ স্পেশাল ট্রেন ধরতে এসে আরপিএফের বাধার মুখে পড়েন নিত্যযাত্রীরা। ক্যাবওয়ের মুখেই তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লোকাল ট্রেন না চলায় তাদের স্পেশাল ট্রেনেই উঠতে দিতে হবে এই দাবি করেন যাত্রীরা। আরপিএফ জানিয়ে দেয় এই ট্রেন […]
উনি ( অভিষেক বন্দ্যোপাধ্যায় ) সরকারের কে ? তিনি কি সুপার সিএম হতে চাইছেন…? নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সরকারের কে ? তিনি কি সুপার সিএম হতে চাইছেন…? নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের গতকালের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে তিনি আহত বিজেপি […]







