স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- বিদেশি নয়, কোয়েসর সঙ্গে সমস্যা পর্ব মেটার পর এবার ভারতীয় কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রে এমন খবরই পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে জুলাইয়ের মধ্যেই নাকি ফ্যানেদের সুখবর শোনাতে পারে ক্লাব। জানা যাচ্ছে,নতুন ইনভেস্টারের সঙ্গে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যেই লাল-হলুদ ব্রিগেড চুক্তি সেরে ফেলতে পারে। ক্লাবের পক্ষ থেকে কর্তারা এই নিয়ে মুখ না খুললেও জানা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে জড়িত এমন কোম্পানির সঙ্গেই নাকি ইস্টবেঙ্গল জুড়তে চলেছে। আরও জানা আচ্ছে একটা নয়, জোড়া কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে ইস্টবেঙ্গল। ময়দানে অবশ্য কোনও কিছুতেই না আঁচালে বিশ্বাস নেই। তাই শেষ পর্যন্ত কোয়েসের সঙ্গে ঝামেলা মেটার পর ইস্টবেঙ্গলে নতুন ইনভেস্টার কারা হতে চলেছে সেই দিকে অধীর আগ্রহে তাকিয়ে ফ্যানেরা। পাশাপাশি এও খবর আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল। কো স্পনসর নিয়ে আইএসএলে খেলার স্বপ্নে দেখছে ক্লাব। এর আগে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেশনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।
Related Articles
নবান্নে নতুন ক্যান্টিন খাদ্য ছায়ার উদ্বোধন।
কলকাতা, ২৫ এপ্রিল:- নবান্নে খুললো নতুন ক্যান্টিন খাদ্য ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম করণ করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকেএই ক্যান্টিন সাধারণ কর্মীদের জন্য খুলে দেওয়া হলো আজ। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদি। উপস্থিত ছিলেন অর্থ সচিব মনোজ পন্থ, পঞ্চায়েত সচিব পি উলগানাথন, পূর্ত সচিব অন্তরা আচার্য এবং হাওড়ার জেলা শাসক মুক্ত […]
আগামীকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে পাড়ায় শিক্ষালয়।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- রাজ্যের পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য আগামিকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি। সম্পূর্ন করোনা বিধি মেনে এই কর্মসূচি চালু করার জন্য বিদ্যালয় শিক্ষা দফতরের তরফে স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিনে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত অন্তত একটি করে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাড়ায় শিক্ষালয় […]
দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে – লকেট । পাল্টা কাজের থেকে বেশি বিজ্ঞাপন করেন লকেট – দিলীপ যাদব।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে গেলে ঢুকতে বাধা সাংসদকে। শনিবার আহত ছাত্রদের দেখতে কলকাতা হাসপাতালে যায় হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। কিন্তু তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। লকেট বলে দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে যেটা ঠিক না। লকেটের এই বক্তব্যকে কটাক্ষ করেন হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি […]








