নদীয়া,২৪ ডিসেম্বর:- শীতের আমেজ তখনি পরিপূর্ণতা লাভ করে যখন খাদ্য রসিক আপামর বাঙালির পাতে খেজুর গুড়ের তৈরি নলেন গুড়ের পিঠে পায়েস খেজুর গুড়ের রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টি সাজিয়ে দেওয়া হয়। কিন্তু খোলা বাজারে চাহিদা থাকলেও বাস্তবে সেই খেজুর গুড়ের যোগান দিতে হিমশিম খাচ্ছেন গুড় প্রস্তুতকারী ব্যবসায়ীরা। দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় ও নতুন করে গাছ তৈরি না হওয়ার কারণে ক্রমাগত কমে আসছে খেজুর রসের যোগান।
বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে গিয়ে ও পচা খেজুর রস থেকে গুড় প্রস্তুত করতে জ্বালানি সহ বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক খরচ খরচা সহ লাভাংশ তুলতে গিয়ে বলাবাহুল্য এক প্রকার বাধ্য হয়েই গুড় প্রস্তুতকারীরা গুড় প্রস্তুতের সময় খেজুর রসে চিনি মেশাতে বাধ্য হচ্ছেন। যার কারণে ব্যাবসায়িক দিক থেকে দেখতে গেলে লাভের অংকেও ভাটা পড়তে শুরু করেছে তাদের। সেই রকমই এক ছবি উঠে এল নদীয়ার কৃষ্ণগঞ্জ এ খেজুর গুড় প্রস্তুতকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে। বর্তমান পরিস্থিতিতে খেজুর গুড় প্রস্তুত করতে গিয়ে তাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছেও খেজুর রসে ভেজাল(চিনি) মিশ্রিত করে খোলা বাজারের চাহিদার মতো খেজুর গুড় প্রস্তুত করতে হচ্ছে সে কথাই ক্যামেরার সামনে তুলে ধরলেন একজন স্থানীয় গুড় প্রস্তুতকারী ব্যবসায়ী গৌড় ঘোষ।Related Articles
চাঁপদানিতে হনুমানজির মন্দির উদ্বোধনে পৌরপ্রধান।
প্রদীপ দাস, ২১ আগস্ট:- নবনির্মিত হনুমানজীর মন্দির ও মূর্তির উদবোধন করলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানি ৭ নং ওয়ার্ড এ এই মন্দিরে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হল। এই মহতি অনুষ্ঠানে পৌরপ্রধানের সংগে উপস্থিত ছিলেন কাউন্সিলার দারোগা রাজভর, সুরাজ গুপ্ত, কিশোর কেওয়াট সহ স্থানিয় বাসিন্দারা। পুজাঅনুষ্ঠানের পর ৭ নং ওয়ার্ড থেকে এক বিশাল কলস যাত্রা বের […]
শিল্পসত্তার সাথে সাথে সৃষ্টিসুখের আনন্দে মা- ছেলে অদৃশ্য বন্ধন গড়েছেন বৈদ্যবাটীর সৌগত।
হুগলী, ৪ অক্টোবর:- শিশু মনে কাঁদা ঘাটতে ঘাটতে তার মধ্যেই দেখতে পেত মায়ের রূপ। মায়ের প্রতি ছিল তাঁর নিগুণ ভালোবাসা। তাই কাঁদামাটির মধ্যে মা দুর্গাকে সে দেখতে পেতো। ছোটবেলায় তার কচি হাতে গড়ে তুলত মায়ের মূর্তি। সেই সময় সেই মূর্তি হয়তো অভিরূপ হত না, কিন্তু তাঁর সৃষ্টির মধ্যে ছিল আলাদা সুখ। আর সেখানেই ছিল যেন […]
বিজেপির বিক্ষোভে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ৬ জুলাই:- ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় বিজেপির বিক্ষোভ কে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে আজ রাজ্যপালের ভাষণের ওপর সভায় আলোচনা চলছে। কিন্তু অধিবেশনের শুরুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা ভোট পরবর্তী হিংসা নিয়ে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই আলোচনার […]










