স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন দিন ধরে জেরা করা হচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। যে তালিকায় ছিলেন অরবিন্দ ডি’সিলভা, উপুল থরঙ্গা। বৃহস্পতিবার বিশেষ তদন্ত কমিটি ডেকে পাঠায় ২০১১ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সঙ্গকারাকে। তদন্ত কমিটি পাঁচ ঘণ্টার উপরে জেরা করেছে শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ককে। সঙ্গকারাকে এই ভাবে জেরা করা নিয়ে আবার বিক্ষোভও হয়েছে কলম্বোয়। সঙ্গকারাকে জেরা করার সময় ক্রীড়ামন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, একটি রাজনৈতিক দলের যুব শাখার তরফে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের তরফে বলা হয়েছে, ‘‘কোনও প্রমাণ ছাড়াই ম্যাচ গড়াপেটার অভিযোগ করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গকারা এবং অন্যান্য ক্রিকেটারকে ক্রমাগত ঝামেলায় ফেলা হচ্ছে। যার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ।’’ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে অভিযোগ করেছিলেন, ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে গড়াপেটা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। আগের দিন ছ’ঘণ্টার উপরে জেরা করা হয় ডি’সিলভাকে। শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটসম্যান ২০১১ সালে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন।
Related Articles
হুগলিতে ভার্চুয়ালি পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
হুগলি, ২ অক্টোবর:- আজ বুধবার বিকালে হুগলি জেলার ১৫টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম বৈদ্যবাটি নার্সারী রোড বারোয়ারী দুর্গোৎসব কমিটি। এবারে তাদের থিম হরপ্পা মহেঞ্জোদরো সভ্যতার আদতে মন্ডপ। এই দিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট অমিত পি জাভালগি, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম […]
তুফানগঞ্জের রামপুরে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ
কোচবিহার,৬ ফেব্রুয়ারি:- রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ। বৃহস্পতিবার তুফানগঞ্জের রামপুরে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ ২ ব্লকের রামপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। সম্প্রতি ওই এলাকায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ক্যার সমর্থনে সভা করেন। সেই জনসভায় উপচে পড়েছিল মানুষের ভিড়। অথচ সেই দিনই তুফানগঞ্জ ২ নং […]
অমর একুশের মঞ্চেও এনআরসি বিরোধী শ্লোগান।
পেট্রাপোল,২১ ফেব্রুয়ারি:- অমর একুশের মঞ্চেও এনআরসি বিরোধী স্লোগান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। তিনি শুধু দেশের মঞ্চেই নয়। বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে গিয়েও তিনি সুর চড়ালেন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায়। সরাসরি বললেন, ‘আমরা এই কাঁটাতার মানি না। দুই বাংলা আবার এক হবে। দুই জার্মানি যদি এক হতে পারে, দুই বাংলাও আবার এক হবে।’ […]









