কোচবিহার ,২ জুলাই:- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি। আজ কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। ওই বিক্ষোভ কর্মসূচী সেরে সাংবাদিকদের সামনে রবীন্দ্র নাথ ঘোষকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন রাজু ব্যানার্জি। এদিন রাজু ব্যানার্জি অভিযোগ করে বলেন, “দিলীপ ঘোষের উপরে বারবার আক্রমণ করা হচ্ছে। অথচ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না পুলিশ। পুলিশ কাটমানির টাকা খেয়ে তৃণমূল দুষ্কৃতীদের রক্ষা করে যাচ্ছে”। এরপরেই রাজু ব্যানার্জি বলেন, “দুষ্কৃতী দিয়ে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছেন রবিবাবু। মায়ের কোল খালি করেছে। এখন উনি বাড়িতে আছেন কিন্তু আমরা ক্ষমতায় এসে তাঁকে জেলের ভাত খাইয়ে ছাড়বো।”
Related Articles
জামিন পাওয়া ধৃত বাম যুব কর্মীদের নিয়ে মিছিল হাওড়ায়।
হাওড়া, ৮ মার্চ:- গতকালই দেড় হাজার টাকা করে প্রত্যেকের ব্যক্তিগত বন্ডে হাওড়া সিজেএম আদালত থেকে জামিন পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জন বাম কর্মী সমর্থক। আজ দুপুরে হাওড়া জেলা সংশোধনাগার থেকে বেরোনোর পর এদের নিয়ে হাওড়া জেলা ডিওয়াইএফআইয়ের তরফ থেকে মিছিল করা হয়। মিছিল যায় মল্লিক ফটক, বঙ্গবাসী মোড়, হাওড়া ময়দান হয়ে পঞ্চাননতলায় জেলা পার্টি […]
এবার ফিড সার্টিফিকেট দিতে পারবেন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসকরা।
কলকাতা, ১২ আগস্ট:- আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসকরা এখন থেকে ফিড সার্টিফিকেট দিতে পারবেন। ব্লক স্তর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান এবং পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের দেওয়া ফিড সার্টিফিকেট বৈধ বলে বিবেচিত হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। উল্লেখ্য কলকাতা হাইকোর্ট সাম্প্রতিক […]
ভোট দিলেন অরুপ রায়।
হাওড়া , ১০ এপ্রিল:-শনিবার সকালে মধ্য হাওড়ার একটি বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী অরূপ রায়। সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটদান করেন তিনি। কোভিড বিধি মেনে তাঁর হাতে হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার দেওয়া হয়। থার্মাল স্ক্রিনিং করা হয়। ভোট দিয়ে বেরিয়ে অরূপ রায় বলেন, এখন পর্যন্ত হাওড়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। উত্তর হাওড়া ও বালিতে […]








