মালদা , ১ জুলাই:- বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল মালদা শহর। বুধবার বিকেল নাগাদ শহরের ঘোড়াপীর এলাকায় বিকট শব্দে কেঁপে উঠে এলাকা ।একটি টোটোতে বিস্ফোরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে টোটো তে থাকা দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। টোটো বিস্ফোরণের জেরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।টোটো যানবাহন বিস্ফোরণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া।স্থানীয় বাসিন্দাদের অনুমান, টোটো যানবাহন করে বিস্ফোরক সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ হয় এমনটাই মনে করছে স্থানীয়রা। যদিও জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। মনে করা হচ্ছে টোটোতে থাকা ব্যাটারি কোনো কারণে ব্লাস্ট করে যায়। কারণ ব্যাটারি ব্লাস্ট হওয়ার কিছু নমুনা জায়গায় পাওয়া গেছে। তবে সমস্ত বিষয়টির উপর তদন্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে ঘটনাস্থল চারপাশ ঘিরে দেওয়া হয়েছে ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর হচ্ছে।
Related Articles
বেলুড় মঠের মহারাজের সঙ্গে সাক্ষাৎ নাড্ডার।
হাওড়া, ৯ জুন:- দু’দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠ ঘুরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন সকালে তিনি বেলুড় মঠে এসে পৌঁছান। বেলুড় মঠের বিভিন্ন মন্দির দর্শন করেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে নাড্ডাজি বলেন, এই প্রথম বেলুড় মঠে আসার সৌভাগ্য হলো। এর আগে যখন বাংলায় এসেছিলাম তখন নির্বাচনের কারণে […]
মুকুলকে পদত্যাগ করান। বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করান। মন্তব্য শমীকের।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- এই পুর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। শুক্রবার বোলপুরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেছিলেন মুকুল রায়। মুকুলের ওই আলটপকা ‘বেফাঁস’ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় তাঁর পাশেই উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মুকুল রায়ের এমন মন্তব্যের পর পিছন থেকে […]
বিপ্লবী সূর্যসেনের আবক্ষ মূর্তি উন্মোচন শ্রীরামপুরে।
তরুণ মুখোপাধ্যায় , ২৩ মার্চ:- বুধবার বিকালের শ্রীরামপুরের মাহেশ কলোনিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মহান বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শর্মিষ্ঠা দাসের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা, কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব শ্রীরামপুরের প্রাক্তন পুর প্রশাসক গৌর মোহন দে চেয়ারম্যান […]











