চিরঞ্জিত ঘোষ , ৩০ জুন:- শ্রীরামপুর সাংগঠনিক কিষান মোর্চার পক্ষ থেকে প্রবীর ভাণ্ডারীর ও রামকৃষ্ণ পালের নেতৃত্বে জাঙ্গিপাড়া বি,ডি,ও কে ১৫ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেয়। এই এলাকার মানুষ যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়। দীর্ঘদিন ধরে বিজেপি কর্মীরা ক্ষতিপূরণের দাবি করলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না । বাধ্য হয়েই মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্যই তাদের ডেপুটেশন। দাবি পূরণ না হলে আগামীদিনে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা। পাশাপাশি আমফানের ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগ তুলে পঞ্চায়েত অফিস ঘেরাও করল ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত সব জায়গাতেই একই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আজ সেই অভিযোগ তুলেই পান্ডুয়া পঞ্চায়েত অফিস ঘেরাও করল বিজেপির কর্মী-সমর্থকেরা। আরও অভিযোগ ১০০ দিনের কাজে বাইরে থেকে লোক নিয়েছে কাজ করানো হচ্ছে। অভিযোগ আমফানে ক্ষতিগ্রস্তদের ফর্মে বিজেপির পঞ্চায়েত সদস্যদের সই করানো হয়নি। আজ তারই প্রতিবাদে সকাল থেকেই পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ।
Related Articles
বড়সড় সিদ্ধান্ত মমতার; ২৪০ শয্যার করোনা সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতায়।
প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- রাজ্যে ফের করোনার থাবা, আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সূত্রের খবর, এদের মধ্যে একজন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। অন্যজন মিশর থেকে ভারতে ফেরেন। করোনা এই রাজ্যে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে বহু রোগীর করোনা সংক্রমণ হলে পরিস্থিতি সামলাতে চীনের […]
ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগ, হাল ফিরতে চলেছে চন্দননগরের ঐতিহাসিক রেজিষ্ট্রার ভবনের!
সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগে চন্দননগরের ঐতিহাসিজ রেজিস্ট্রি ভবনের পুনঃনির্মান হতে চলেছে। শুক্রবার সেই ভবন পরিদর্শনে এলেন ভারতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন দিল্লীর ফ্রান্স দূতাবাসের ইন্দো-ফ্রান্স সংস্কৃতি বিভাগের আধিকারিক এমানুয়েল লেবরান ড্যামিয়েনস, কোলকাতার ফরাসী কনস্যুল জেনারেল দিদিয়ের তালপেইন সহ মোট আটজনের প্রতিনিধি দল। ৮ জনের এই দলে ছিলেন ফরাসী […]
পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে সিভিক ভলেন্টিয়ারকে পোস্টে বেঁধে গণধোলাই স্থানীয়দের।
জামুড়িয়া, ১৮ জুলাই:- পরকীয়ায় জড়িত সন্দেহে এক সিভিক ভলেন্টিয়ার কে ইলেকট্রিক পোলে বেঁধে গণধোলাই দিল স্থানীয়রা। ওই সিভিক ভলেন্টিয়ার কে উদ্ধার করতে এসে পুলিশকে এবং সাংবাদিকদের হেনস্তা করার অভিযোগ উঠলো কিছু স্থানীয় যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং ওই মহিলাকে আটক করেছে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরনিগমের জামুরিয়া […]









