সুদীপ দাস , ২৯ জুন:- মমতা বন্দ্যোপাধ্যায় এত স্ট্রাগল করে মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু কেন তিনি কোন কাজ সাধারন মানুষের জন্য করলেন না সেটা আমি বুঝে উঠতে পারছি না। আজ চুঁচুড়ায় এসে এমনই প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি হুগলির মহানাদে আক্রান্ত রীনা মন্ডলকে দেখতে আসেন। অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্থানীয় তৃণমূল নেতাদের ৫হাজার টাকা কাটমানি না দেওয়ায় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন রীনা মন্ডল ও তাঁর ছেলে। এদিন সেখানে যাওয়ার আগে চুঁচুড়ার ৩ নম্বর গেট পার্টি অফিসে অাসেন মহিলা মোর্চার এই সভানেত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী কোনদিনই কোন দলের কার্যকর্তা কিংবা সাধারন মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন না। তিনি তৃণমূল ক্যাডারদেরই মুখ্যমন্ত্রী ছিলেন। আমফানের টাকা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন এটা তো লুঠের সরকার। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে গেলেও তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়। অন্যদিকে দিন দুয়েক আগে হুগলির পোলবায় তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হুগলির লকেটকে পায়ের নুপূরে পরিনত করবো। সেবিষয়ে অগ্নিমিত্রার বক্তব্য কল্যানদারও মেয়ে আছে। ওনার সংযত হওয়া প্রয়োজন।এদিনের এই কর্মসূচিতে হুগলি সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ ছিলেন দলের মহিলা কর্মীরা।
Related Articles
লকডাউনে নিয়ন্ত্রণ বিধি মেনে চলার আবেদন ডিজি’র।
হাওড়া , ৮ জুলাই:- করোনা সংক্রমণ আটকাতে কন্টেনমেন্ট এলাকার পরিধি বাড়িয়ে ফের কড়া নিয়ন্ত্রণ বিধি ফিরিয়ে আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই নয়া নিয়ন্ত্রণ বিধি কার্যকর হবে। এর আগে আজ বুধবার বিকেলে হাওড়ায় সিটি পুলিশের এক কর্মসূচিতে এসে সকলকেই নিয়ন্ত্রণ বিধি মেনে চলার আবেদন জানালেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তিনি বলেন, অপ্রয়োজনে বাড়ির […]
করোনা আক্রান্ত রোনাল্ডিনহো , তবে সুস্থ রয়েছেন তিনি
স্পোর্টস ডেস্ক, ২৭ অক্টোবর:- মারণ করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিলের প্রাক্তন জাতীয় দলের তারকা রোনাল্ডিনহো গাউচো । নেইমার, ইব্রাহিমোভিচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর–সহ একাধিক তারকা ফুটবলারের পর এবার আক্রান্ত হলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলারটি। তবে ভাল খবর, ভাইরাস শরীরে বাসা বাঁধলেও উপসর্গহীন রোনাল্ডিনহো। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার কথা […]
ব্যাঁটরা থানা ঘেরাও বাম ছাত্র-যুব সংগঠনের।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- “তিলোত্তমা হারবে না, কলতান থামবে না।” এই ইস্যুতে রবিবার সকালে হাওড়ার ব্যাঁটরা থানা ঘেরাও করল বাম ছাত্র-যুব সংগঠন। পশ্চিম হাওড়া এরিয়া কমিটির আহ্বানে এদিন ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। স্লোগান ওঠে, “নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো”। স্লোগান ওঠে, “নির্যাতনের বিচার চাই। স্বৈরাচারের ক্ষমা নাই”। Post Views: 526









