নবান্ন , হাওড়া , ২৯ জুন:- করোনায় আক্রান্ত সুস্থ হওয়া মানুষদের নিয়ে করোনা যোদ্ধা ক্লাব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে ১২ হাজার মানুষ করো না কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। তাদেরকে সংক্রমিত ব্যক্তিদের মনোবল বাড়ানো, পরামর্শ দেওয়ার পাশাপাশি করোনা মোকাবিলায় নানা কাজে লাগানো হবে। সেজন্য সরকার তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা ছাড়াও দৈনিক ভাতা ও দেবে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বহরমপুরে ৬০ জন করোনা জয়ীকে নিয়ে ক রোনা ওয়ারিয়রস ক্লাব তৈরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।এদের মধ্যে ১০ জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দশজন মালদা মেডিকেল কলেজ এবং ৪০জন কলকাতায় কাজ করবেন।আগামী দিনে জেলায় জেলায় এই ধরনের ক্লাব তৈরি করতে তিনি স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে নির্দেশ দেন। এই ক্লাবের স্বামীর হওয়ার জন্য তিনি ইতিমধ্যেই করোনা মুক্ত রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন।
Related Articles
আইএসএলের সূচি প্রকাশ , প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- অবশেষে আইএসএলের কাঙ্খিত সূচি ঘোষিত হল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল। আর শুক্রবার লিগের আংশিক সূচি ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়। আর […]
হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রা নির্বিঘ্নেই। ভীড়ে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ।
হাওড়া,১০ ফেব্রুয়ারি:- হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রায় অন্যান্য বছর ছিনতাই এবং পকেটমারের বহু অভিযোগ জমা পড়লেও এবছরে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি করেছে সিটি পুলিশ। স্নানযাত্রা উপলক্ষ্যে ব্যাপক পুলিশি নিরাপত্তায় খুশি পুণ্যার্থীরাও। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে মিশে থাকা চারজন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। হাওড়ার সালকিয়ায় প্রত্যেক বছর এই শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষ্যে কয়েক লক্ষ […]
বোলপুর শহরজুড়ে বাম কংগ্রেসের যৌথ মিছিল মোহাম্মদ বাজারের নাবালকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে।
বোলপুর , ৩১ অক্টোবর:- অভিযোগ গতকাল পুলিশ হেপাজতে মৃত্যু হয় এক কিশোরের। নাম শুভ মেহেনা। বাড়ি মল্লারপুর থানার বাউরিপাড়ায়। মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের অভিযোগ, গতকাল সকালে শুভর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয়। তার মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান। […]






