হুগলি,২৩ ডিসেম্বর:- শীত পড়তেই সাপের উপদ্রব শুরু বিভিন্ন ধান জমিতে। দিনকয়েক ধরে তাপমাত্রা অত্যন্ত নেমে যাওয়ায় মনুষ্যজগতের পাশাপাশি সর্পকূলও রোদের অপেক্ষায় থাকে। মূলতঃ রোদ পোহাতেই গ্রামবাংলায় নিজেদের বাসস্থান ছেড়ে সর্পকূল বেড়িয়ে আসে খোলা মাঠ কিংবা ফাঁকা ক্ষেতে। পোলবার গোয়ালজোর এলাকার বাসিন্দাদের এখন সেই সমস্ত সাপের উপদ্রবে ঘুম ছুটেছে। তবে অসুবিধা হলেও বর্তমানে কিন্তু সাপ মারতে বাঁধা দিচ্ছেন স্থানীয় চাষীভাইরাই। সৌজন্যে ব্যান্ডেল সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং।
বিগত কয়েকবছর ধরে চন্দন এইসমস্ত গ্রামের মানুষদের সচেতন করেছেন। চন্দনবাবুই আতঙ্কিত মানুষগুলিকে সাহস জোগানোর পাশাপাশি তাঁদের মনে প্রানীপ্রেম জাগিয়ে তুলেছেন। আর সেজন্যই এবছর তাঁরা আর সাপ মারতে উদ্যত হচ্ছেন না। বিষাক্ত সাপ দেখলে তাঁরা খবর দিচ্ছেন চন্দনকে। কথা রাখছেন চন্দনও। গোয়ালজোরের একটি ফোনেই সেখানে পৌঁছে যাচ্ছেন চন্দনবাবু। বিগত কয়েকদিনে তিনি ওই এলাকায় গিয়ে আমন ধান তুলে নেওয়া পরিত্যক্ত জমি থেকে ১০টির বেশী চন্দ্রবোরা উদ্ধার করে জনশূন্য এলাকায় ছেড়ে দিয়েছেন চন্দন। শনিবারের বারবেলাতেও চন্দন সেখান থেকে তিনটি চন্দ্রবোরা উদ্ধার করেছেন। এই সর্পপ্রেমী জানান তাপমাত্রার পারদ অনেটাই নেমে যাওয়ায় রোদ পোহাতে বাইরে বেড়িয়ে আসে সর্পকূল। এটা স্বাভাবিক ব্যাপার। চন্দনবাবুর কাজে খুশি গোয়ালজোর এলাকার বাসিন্দারাও।Related Articles
রক্তাক্ত অবস্থায় সাইকেল আরোহীকে রাস্তা থেকে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ।
হাওড়া , ৪ জুন:- দুর্ঘটনায় যন্ত্রণায় কাতর সাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির জি টি রোডে। জানা গেছে, বালির দেশবন্ধু ক্লাবের সামনে জি টি রোডে বৃহস্পতিবার রাতে এক সাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। অনুমান করা হচ্ছে, কোনও লরি বা […]
আবারও ভয়াবহ আগুন ডানকুনিতে।
হুগলি, ৬ জুন:- ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুন যেনো পিছু ছাড়ছে না ডানকুনির। প্রায়ই কোন না কোন কারখানায় আগুন লাগার ঘটনায় উঠছে প্রশ্ন। এদিন সকালে একটি আলুর চিপস্ এর কারখানায় ভয়াবহ আগুন লাগে। সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল। দমকলের […]
শিশুদের অজানা জ্বরের থাবা উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে , মোকাবিলায় বাড়ছে পিকুর বেড।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- করোনার আসন্ন তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার শিশুদের চিকিৎসায় স্বাস্থ্য পরিকাঠামো আরও বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজকে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এই নিয়ে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার উৎকর্ষকেন্দ্র হিসাবে পাঁচটি হাসপাতালকে চিহ্নিত করা হল। চলতি বছরের […]










