হুগলি, ১৩ ফেব্রুয়ারি:- একলা চলার ঘোষণায় উৎসাহী কর্মিরা, হারজিত না ভেবেই নির্বাচনে ঝাঁপাতে প্রস্তুত হচ্ছে কংগ্রেস! পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। কংগ্রেস ঘোষণা করে দিয়েছে এবার একলাই লড়বে তারা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই কাজে দেয়নি। কোনো আসন জোটে জোটের ভাগ্যে। জোট কংগ্রেসের ক্ষতি করেছে মনে করে দলের কর্মিরা। গ্রাম মফস্বলে যারা কংগ্রেসের হাত চিহ্নকে দেখে ভোট দিয়ে এসেছেন এতদিন তারা দোটানায় পরেন। খাঁটি কংগ্রেস কর্মিরা জোটের বাম প্রার্থীকে ভোট দেয়নি বলে মনে করে বাম কর্মিরা। ঠিক তেমনই বাম মনস্করা কংগ্রেস প্রার্থী কে ভোট দেয়নি। ফলাফল নির্বাচনে ভরাডুবি। এবার আর সেই ভুল করতে চাইছে না কংগ্রেস।
রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গের অবজারভার কাশ্মীরের বিধায়ক গুলাম মীররা দিল্লীতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছেন একাই লড়বে কংগ্রেস। আর এরপর থেকেই কংগ্রসে কর্মিরা উজ্জীবিত হয়েছে মনে করছেন কংগ্রস নেতারা। আজ হুগলি জেলা ১ সাংগঠনিক বিভাগের বিএলএ ২ দের নিয়ে চন্দননগর বৈঠক করেন গুলাম মীর শুভঙ্কর সরকাররা। জেলার বিভিন্ন বিধানসভা থেকে কংগ্রেসের যারা বিএলএ হিসাবে কাজ করেছেন এসআইআর এ তারা যোগ দেন। কংগ্রেসর তারাই সক্রিয় কর্মি। সেই কর্মিদের মত, নির্বাচনে হারজিত যাই হোক একা লড়াই দলের পক্ষে ভালো হবে। পুরোনো কর্মিরা আবার নতুন উদ্দীপনায় কাজ করবেন। গতবার জোট করে শূন্য পেয়েছিল কংগ্রেস একলা চলে সংখ্যা পায় কিনা সেটা অবশ্য সময়ই বলবে।





