দক্ষিণ ২৪ পরগনা, ২৯ নভেম্বর:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা ফুলতলা এলাকা থেকে রবিবার গভীর রাতে চার চাকার গাড়িতে প্রেস স্টিকার লাগানো সেই গাড়ি করে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাত দলকে ধরে ফেলল বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। উদ্ধার আগ্নেয়অস্ত্র সহ ডাকাতি সরঞ্জাম। গ্রেফতার তিন ডাকাত। আসিফ লস্কর, মোহাম্মদ আইদুল ইসলাম গাজী ও প্রবীর মন্ডল।
তাদের সকলের বাড়ি মগরাহাটে, তাদের বিরুদ্ধে মগরাহাট থানায় আগে অভিযোগ ছিল। তিন ডাকাতকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। ডাকাতি দলের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা। কোন জায়গায় আগে ডাকাতি করেছে কিনা সমস্ত বিষয়ে তদন্ত শুরু করবে। আজ তিনজন ডাকাত কে বারুইপুর আদালতে তোলা হবে।





