হাওড়া, ৩০ নভেম্বর:- পুরসভা সংক্রান্ত নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মেটাতে আগামীকাল বুধবার থেকেই হাওড়া পুরসভায় চালু হচ্ছে নতুন হেল্পলাইন নম্বর। এই নম্বরটি হলো-৮১০০৮৮৩৩০০। প্রতি ওয়ার্কিং ডে’তে দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত এই নম্বরে বিভিন্ন অভিযোগ জানানো যাবে। সেই নম্বরে মানুষ ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর পর সংশ্লিষ্ট দপ্তরে সেই অভিযোগগুলি পাঠানো হবে এবং দ্রুত সেই এলাকায় যে অভিযোগ রয়েছে তার তার সমাধানের চেষ্টা করা হবে। এছাড়াও হাওড়া পুরসভা এলাকায় যে ৭টি বরো রয়েছে সেই বরোগুলোর কাজে গতি আনতে নতুন টিম তৈরি করা হচ্ছে। পুরসভার আধিকারিকরা এবং প্রশাসকমন্ডলীর সদস্যরা সেই টিমের নেতৃত্বে থাকবেন। মানুষকে প্রয়োজনে আর বারবার পুরসভার হেড অফিসে কাজের জন্যে ছুটে আসতে হবেনা। বরোগুলো থেকেই মানুষ নাগরিক পরিষেবা আরও ভালোভাবে যাতে পেতে পারেন সেজন্যই পুরসভার বরোগুলির কাজে গতি আনার চেষ্টা করা হচ্ছে বলে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপারসন ডাঃ সুজয় চক্রবর্তী।
Related Articles
এখনও পর্যন্ত রাজ্যে ৫০ হাজারেরও বেশী মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
কলকাতা, ১৬ নভেম্বর:- রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আক্রান্তর সংখ্যার থেকেও প্রশাসন তথা সাধারণ মানুষের রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে মৃত্যু হার। ডেঙ্গিতে এবার এত মানুষের মৃত্যু হচ্ছে কেন রাজ্য সরকার তা খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছে। ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে বিভিন্ন জেলা নিয়ে তিনটি পর্যায়ে বৈঠকে বসবেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ২১ […]
ট্রেন চলাচল স্বাভাবিক হলেও পাকাপাকি ভাবেই চলবে এই বাস , চন্ডীতলায় বাসের উদ্বোধনে এসে জানালেন বিধায়ক অসিত মজুমদার।
চিরঞ্জিত ঘোষ , ২২ জুন:- আজ হরিপাল গজারমোড়ে সরকারি এস বি এস টি সি বাস পরিষেবার শুভ উদ্বোধন হলো। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে হরিপাল বিধানসভায় আবারও এস বি এস টি সি বাস পরিষেবা চালু হল । এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন এস বি এস টি সি চেয়ারম্যান বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন […]
কোভিড বিধি মেনেই আরামবাগের এস,ডি,এ চার্চে যীশুর প্রার্থনা।
মহেশ্বর চক্রবর্তী, ২৫ ডিসেম্বর:- প্রতি বছরের মতো এ বছরও আরামবাগের আজাদ পল্লীর এসডিএ চার্চে প্রভু যিশুর প্রার্থনা হয়ে গেলো ২৫ শে ডিসেম্বর। জানা গিয়েছে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রার্থনা অনুষ্ঠানে এলাকার মানুষ সামিল হন। মানব সেবাকে সামনে রেখে এই বছর বিশেষ প্রার্থনা অনুষ্ঠান হয়। করোনা পরিস্থিতিতে বিশ্বকে করোনা মুক্ত করতে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন […]





