হুগলি, ৩০ সেপ্টেম্বর:- জেলার স্বাস্থ্য পরিষেবায় গতি আনতে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সঙ্গে রিষড়া সেবাসদনকে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির ছিলেন বিধায়ক সুদীপ্ত রায়, জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুইয়া, শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সুপার জয়ন্ত সরকার, মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, পুরপ্রশাসক বিজয় মিশ্র ও গৌরমোহন দে, সাকির আলী, অন্বয় চট্ট্যোপাধ্যায়। বৈঠক সূত্রে জানা গিয়েছে প্রসূতি, শিশু ও সাধারণ ওয়ার্ড মিলিয়ে প্রায় দেড়শ শয্যার হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে সেবা সদন। এছাড়া বর্হিবিভাগ চালু করার বিষয়েও প্রস্তাব গৃহীত হয়েছে। মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন, সেবাসদন কে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সঙ্গে রিষড়া সেবাসদন কে সংযুক্ত করার বিষয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। বিধায়ক সুদীপ্ত রায় বলেন, আধুনিক চিকিৎসা পরিষেবা জোড়দার করতেই এই উদ্যোগ।
Related Articles
নাম না করে রাজীব সহ দলছুটদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ প্রসূনের
হাওড়া, ১৪ নভেম্বর:- নাম না করে রাজীব সহ দলছুটদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আসন্ন পুরভোটে বিজেপি কোনও রাউন্ডেই লিড পাবেনা বলে মন্তব্য করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার নাম না করে হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রবিবার হাওড়া ডুমুরজলায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান […]
খুলে গেল মন্ত্রী লক্ষ্মীরতনের স্পোর্টস অ্যাকাডেমি।
হাওড়া, ৩ মে:- লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খোলা হল মন্ত্রী লক্ষীরতন শুক্লার ক্রিকেট একাডেমি। করোনাভাইরাসের সতর্কতা হিসাবে বন্ধ করা হয়েছিল ওই ক্রিকেট একাডেমি। এদিন খুদে ক্রিকেটারদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাঠ শেখানো হয়। এদিন একাডেমির ছাত্রদের থার্মাল চেকিং করা হয়। উল্লেখ্য, এর আগে বিশ্ব জুড়ে মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে গত […]
লকডাউন নিয়ে রাজ্য সরকারের দিনক্ষণকেই সিলমোহর শ্রীরামপুর পৌরসভার।
হুগলি , ৩১ জুলাই:-সোশ্যাল মিডিয়ায় একটি খবরের জেরে বিভ্রান্ত ছড়িয়েছে শ্রীরামপুরের । এবং সাধারণ নাগরিকদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে । এ ব্যাপারে বলতে গিয়ে শ্রীরামপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার কাউন্সিলর গৌরমোহন দে ও পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সন্তোষ সিং জানান সোশ্যাল মিডিয়ায় একটি খবর বেরিয়েছে তাতে বলা হয়েছে যে আগামী ৪ আগস্ট থেকে ১০ আগস্ট […]




