হাওড়া , ৩০ সেপ্টেম্বর:- সকাল সাড়ে বারোটা নাগাদ প্রথমবার ভেঙে পড়ার পর বিকেল পাঁচটা নাগাদ আরো একবার ভেঙে পড়ল হাওড়ার পুরাতন জান বাড়ির একাংশ। স্থানীয় সূত্রে খবর সকালের একাংশ ভেঙে পড়ার পর বাকি বিপজ্জনকভাবে রাস্তার দিকে থাকা অংশটুকু ভেঙে ফেলার জন্য যখন পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা কাজ শুরু করেন ঠিক তখনই প্রবল শব্দে হুরমুড়িয়ে ভেঙে পড়ে জান বাড়ির আরও বেশ কিছুটা অংশ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কর্তব্যরত ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা। সকালে ভেঙে পড়ার পর দালালপুকুর থেকে হাওড়া ময়দান সংযুক্তকারী রাস্তার ওই অংশটুকু পুলিশ বন্ধ করে রাখায় কোন সাধারণ মানুষ হতাহত হননি। ইতিমধ্যেই রাস্তার উপর পড়ে থাকা বাড়ির ধ্বংসাবশেষটি পরিস্কারের কাজ শুরু করেছে পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।
Related Articles
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার টিকিট ছিনিয়ে নিল চন্দননগরের অভিষেক।
সুদীপ দাস, ২১ জানুয়ারি:- দাদার পরে ভাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিল ঈশান পোড়েল এর ভাই অভিষেক পোড়েল। করোনার কারণে সুযোগ পেলেও ফের একবার উৎসাহে মাতোয়ারা চন্দননগর। চূড়ান্ত দরিদ্র পরিবারের অভিষেকের বাড়িতে বাড়তিএকটা মোবাইল ফোন ও নেই। এদিন সন্ধ্যায় কোনরকমে মাকে খবর জানায় অভিষেক। তারপরে মা অনিমা পাল আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে ন। অভিষেকের […]
করোনাকে জয় করে ভীড় উপছে পড়েছে সিঙ্গুর বইমেলায়।
হুগলি , ১৯ ডিসেম্বর:- করোনা আবহাওয়া কে জয় করে ভীড় উপছে পড়েছে সিঙ্গুর বইমেলায়। এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই বইমেলা। বইমেলার পাশাপাশি কোবিদ প্রোটোকল মেনে মুক্ত মঞ্চে চলছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আবৃত্তি, একক অভিনয়, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বইমেলার উদ্বোধন করেন ড: পার্থজীৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বইমেলার যুগ্মসম্পাদক অমর চন্দ্র, জগন্নাথ বন্দোপাধ্যায় […]
জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়াতেও।
হাওড়া,১৪ ডিসেম্বর:- জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়াতেও। উলুবেড়িয়া স্টেশনে ট্রেন অবরোধের জেরে হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ করমন্ডল, কান্ডারি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে। দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় হাওড়ায় ট্রেন না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন রেলযাত্রীরা। বিকল্প উপায়ে যাত্রীদের সুবিধার্থে এদিন সন্ধ্যায় ইন্টার […]







