কলকাতা, ২৩ আগস্ট:- লোধা ও শবর সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার আলাদা সেল তৈরি করছে। যেখানে তাদের পশুপালন ঔষধি গাছ লাগানো মৌমাছি পালন সহ আত্মনির্ভর করার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। পাশাপাশি জঙ্গলমহল এলাকায় বহুদিনের জলের সমস্যা দূর করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান,২০২৫ সালের মধ্যে জঙ্গলমহলের সব বাড়িতে নল বাহিত জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Related Articles
করোনা আবহে লক্ষ্মীরতনের নেতৃত্বে মাস্ক পরে ফিজিক্যাল ট্রেনিং শুরু।
স্পোর্টস ডেস্ক, ৪ জুন:- আনলক 1.0 চলছে। বেশ কিছু পরিষেবায় ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে এখনও কোনও নির্দিষ্ট নিয়মাবলী চালু হয়নি। তবে আনলক 1.0 শুরুতেই খেলাধুলো শুরু হয়ে গেল লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে। হাওড়ায় নিজের ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। পুরোটাই স্বাস্থ্যবিধি মেনে। ক্যাম্পের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে শুরু হল বুধবার থেকে অনুশীলন। […]
চালক ঘুমিয়ে পড়ায় হুগলিতে দূর্ঘটনার কবলে বাস!
হুগলি, ৪ অক্টোবর:- অহল্যাবাঈ রোড চন্ডীতলা কলাছড়ার কাছে ১৪ নং গেট এলাকায় দূর্ঘটনা ঘটে আজ ভোর রাতে। দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন এলাকার মইপিঠ থেকে বাসটি পুরুিলিয়ার অযোধ্যায় যাচ্ছিল। ডানকুনি থেকে চাঁপাডাঙার দিকে যাওয়ার সময় অহল্যাবাঈ রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মেরে বাসটি নয়নজুলিতে উল্টে যায়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারে হাত লাগায়। […]
মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা দিতে এসে বুকে ব্যথা। অসুস্থ পরীক্ষার্থীকে নিয়ে নার্সিংহোমে ছুটল পুলিশ।
হাওড়া,২৪ ফেব্রুয়ারি:- সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এদিন পরীক্ষা দিতে এসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে হাওড়ার এক ছাত্র। পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়া ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে পুলিশের উদ্যোগে দ্রুত বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এদিন পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন সায়ন্তন লাহা নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী। বুকে প্রচন্ড যন্ত্রণা হতে শুরু […]







