সুদীপ দাস, ২০ আগস্ট:- সাকরেদ সহ এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার পুলিশের হাতে। উদ্ধার দুটি পাইপগান সহ দু’রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চুঁচুড়ার সুকান্তনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় চুঁচুড়া থানারই সিভিক ভলেন্টিয়ার দেবজ্যোতি রায় ওরফে মিমো এবং রাজা বিশ্বাসকে। তাঁদের কাছ থেকে দুটি পাইপগান উদ্ধার হয়েছে। ধৃতরা দুজনেই চুঁচুড়ার সুকান্তনগরের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত দুজনে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যেই বৃহস্পতিবার রাতে সুকান্তনগরে জমায়েত হয়েছিলো। ধৃত দুজনকে আজ চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক দুজনকেই ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Related Articles
এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস।
প্রিয়াঙ্কা দাস, হুগলি ২১ মার্চ:- এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। এ বছরের শুরুতেই সোনি-বিবিসি আর্থ টেলিভিশন চ্যানেল ও বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকার এর সহযোগিতায় আয়োজিত হয়েছিল ইয়ং আর্থ চ্যাম্পিয়ন কনটেস্ট। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সারাদেশের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। প্রায় 1100 বেশি ছাত্র-ছাত্রীদের পাঠানো উদ্ভাবনী […]
প্রয়াত প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স।
স্পোর্টস ডেস্ক, ২৪ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বৃহস্পতিবার মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯। আইপিএলের ধারাভাষ্যের কাজে তিনি ভারতে ছিলেন। প্রতিদিনই তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যেত মুম্বইয়ের স্টুডিওয়। অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেন জোন্স। Post Views: 417
বাঁকড়ায় সিপিএমের রক্তদান শিবিরে হামলা।
হাওড়া , ৫ সেপ্টেম্বর:- শহীদ কমরেড জীবন দাসের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার সকালে হাওড়ার বাঁকড়ায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিপিএম। অভিযোগ, সেখানে শাসকদলের পক্ষ থেকে রক্তদান শিবিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। যেখানে শিবির চলছিল তার ছাদে বোমা ছোঁড়া হয়। খবর পেয়ে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ি ও ডোমজুড়ে থানার পুলিশ। অভিযোগ […]






