কলকাতা, ১৬ আগস্ট:- রাজ্যে শিল্পায়নের প্রক্রিয়াকে সহজতর করতে নতুন শিল্প প্রসার পর্ষদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভাপতিত্বে গঠিত এই ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড শিল্পক্ষেত্রে বিদ্যুৎ, জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে বিভিন্ন দপ্তর এর মধ্যে সমন্বয়ের মাধ্যমে তৎপরতার সঙ্গে তার সমাধান করবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বোর্ড গঠনের বিষয়টি অনুমোদিত হয়। পরে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার শিল্পায়নের লক্ষ্যে এক জানালা ব্যবস্থা চালু করলেও বিদ্যুৎ জমি ইত্যাদি নানা রকম সমস্যার জন্য তার গতি ব্যাহত হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই কমিটি গঠনের সিদ্ধান্ত। যেখানে ভূমি বিদ্যুৎ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরকেই শামিল করা হয়েছে। যাতে ওই সব দপ্তর এর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে দ্রুত কাজ হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই কমিটিতে তিনি নিজে এবং আরো পাঁচটি দপ্তরের মন্ত্রী এবং ৮ দপ্তরের সচিব থাকছেন বলে পার্থ বাবু জানান। এছাড়া ডাবলু বি আই ডি সি এবং ডব্লিউবি আইআইডিসি- র চেয়ারম্যানরা সদস্য হিসেবে থাকবেন। ওই কমিটির আহ্বায়ক হবেন শিল্পসচিব।
Related Articles
“কেউ সাহায্য করবে না, এটাই বাস্তব, বিশ্বকাপ জয়ী ঋষিতাকে পরামর্শ ক্রিকেটার অশোক দিন্দার।
হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- “কেউ সাহায্য করবে না। যেখানে পৌঁছানোর প্রয়োজন তোমাকে নিজেকেই পৌঁছাতে হবে। এটাই বাস্তব। নিজের দমে পরিবারের সাহায্যে এগিয়ে যেতে হবে। তোমার জায়গা তোমাকে নিজেকেই তৈরি করতে হবে।” অনুর্ধ-১৯, টি-২০ বিশ্বকাপ জয়ী ঋষিতা বসু’কে পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি বলেন, “সিনিয়র প্লেয়াররাই তোমায় মেন্টালি স্ট্রং করবে। সবরকম সাপোর্ট দেবে। তবে, কেন্দ্র […]
ধান কাটার গাড়ি কিনে বিপাকে বেশ কিছু জেলার ক্রেতারা।
হুগলী , ২৯ ডিসেম্বর:- ধান কাটার গাড়ি কিনে বিপাকে হুগলী, হাওড়া,বর্ধমান আসানসোল সহ বেশ কিছু জেলার ক্রেতারা। অভিযোগ পাণ্ডুয়ার বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ২০১৮ – ২০১৯ সালে বিশ্বাস এর্গো প্রায় ১৪০ টি কৃষি কাজে ব্যবহার্য ধান কাটার যন্ত্র Zoomlion Harvester মেশিন বিক্রি করেন তাদের কাছে। অভিযোগ দাম নেওয়া হয় প্রায় ২০ থেকে ২৭ লক্ষ টাকা করে। […]
শিয়ালদহ থেকে ফুলবাগান মেট্রো সম্প্রসারণে শিয়ালদহ মেট্রো স্টেশন করার পরিকল্পনা।
কলকাতা, ২ ডিসেম্বর:- কলকাতা মেট্রো রেল ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইষ্ট-ওয়েষ্ট মেট্রো পরিষেবা সম্প্রসারণের জন্য শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করার পরিকল্পনা নিয়েছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী আজ চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করতে ভূগর্ভস্থ শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শন করেন। কেএমআরসিএল-এর এমডি মানস সরকার,মেট্রো রেলের বিভাগীয় প্রধান এবং কেএমআরসিএল-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্টেশন […]








