সোজাসাপটা ডেস্ক, ১৪ আগস্ট:- শ্রীনগরের মলে বিষ্ফোরনে পর সাবধানতা অবলম্বন শুরু। আসন্ন স্বাধীনতা দিবসে নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি শুরু করলো চন্দননগর কমিশনারেট। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নাশকতা ঠেকাতে তৎপর রিষড়া এবং শ্রীরামপুর থানা। শনিবার সন্ধ্যায় দুই থানার পক্ষ থেকেই তাদের এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। শ্রীরামপুরের প্রভাসনগর, বটতলা, এন এস এভিনিউ, শ্রীরামপুর স্টেশন চত্বর সহ বিভিন্ন জায়গায় শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে পুলিশ এই অভিযানে নেমে তীক্ষ্ণ নজরদারি চালায় শহরের বিভিন্ন স্থানে। অন্যদিকে রিষড়া থানার অফিসার ইনচার্জ রাসেল পারভেজ খানের নেতৃত্বে রিষড়া পুলিশ কর্মীরা এদিন রিষড়ায় বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকেই নজরদারিতে নামে। স্টেশন চত্বর, মোড়পুকুর, রিষড়া বাজার, লক্ষীপল্লী, সুভাসনগর, সন্ধ্যা বাজার এলাকায় তল্লাশিতে নামে পুলিশকর্মীরা। পাশাপাশি সন্দেহজনক মানুষ দেখলেই তাদের যেমন জেরা করা হয়, মাস্ক ছাড়া মানুষদেরও সাবধান করা হয়।
Related Articles
অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিস্মিত এবং আহত।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতীচী’র জমি নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে,সংবাদমাধ্যম থেকে তা জানতে পেরে তিনি বিস্মিত এবং আহত। অমর্ত্য সেনের পরিবারের সঙ্গে শান্তিনিকেতনের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু নতুন অনুপ্রবেশকারী সাম্প্রতিক কালে […]
অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার বেলুড়ে।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- হাওড়ায় বেলুড়ের রঙ্গোলি মলের সামনে অবৈধভাবে দোকান লাগানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শুক্রবার রাতে অবৈধভাবে দোকান বসানোর প্রতিবাদ করা নিয়ে দুই পাড়ার মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। পুলিশের মধ্যস্থতায় তখনকার মত বিষয়টি মিটে গেলেও শনিবার সকাল থেকে ফের এই নিয়ে নতুন করে গন্ডগোল শুরু হয় দুই পাড়ার মধ্যে। […]
বেহাল রাস্তাঘাট, শহরবাসীর কাছে ক্ষমা চাইলে পৌরপ্রধান।
হুগলি, ২ জানুয়ারি:- শহর জুড়ে রাস্তার বেহাল অবস্থা! কোথাও রাস্তার মধ্যেখানে বড় বড় গর্ত! কোথাও আবার রাস্তার কাজের জন্য রাস্তা কাটা হয়েছিল কিন্তু তা ঠিক হয়নি এখনো পর্যন্ত! কোথাও জলের পাইপ লাইন বসানোর জন্য রাস্তা খোড়া হয়েছে! আবার কোথাও রাস্তার ধারেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রাস্তার ইমরত দ্রব্য! সব মিলিয়ে গোটা কোন্নগর শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে […]








