কলকাতা , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হলো। আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত ওই বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই দফা তেও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। স্কুল-কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান সিনেমা হল বিনোদন পার্ক ইত্যাদিও বন্ধ রাখা হচ্ছে। তবে বাজার, দোকান, সরকারি বেসরকারি অফিস ইত্যাদি খোলার নিয়ম অপরিবর্তিত থাকছে। এই পর্যায়ে কোন প্রেক্ষাগৃহ বা ঘেরা জায়গায় মোট আসনের ৫০ শতাংশ লোক নিয়ে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা যাবে। নৈশকালীন বিধি-নিষেধ কঠোরভাবে পালন করা হবে বলেও নির্দেশিকা জানানো হয়েছে। রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া গাড়ি ঘোড়া ও মানুষ জন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Related Articles
করোনার প্রতিষেধক (কোভিশিল্ড) প্রয়োগ পর্ব হাওড়ায় ৮ টি ভ্যাকসিন কেন্দ্র থেকে টিকাকরণ।
হাওড়া , ১৬ জানুয়ারি:- আজ শনিবার ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনার প্রতিষেধক কোভিশিল্ড প্রয়োগ পর্ব। এরাজ্যেও ২৮টি জেলায় দেওয়া হবে ভ্যাকসিন। নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলায় মোট ৮টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। হাওড়ায় জেলা হাসপাতালের পাশাপাশি আমতা গ্রামীণ হাসপাতাল, বাগনান গ্রামীণ হাসপাতাল, […]
করোনা পরিস্থিতিতে সরকারী কর্মীদের স্থাবর , অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের সময়সীমা দু মাস বাড়লো।
কলকাতা , ৩০ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে সরকারী কর্মীদের স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের সময় সীমা দু মাস বাড়লো। শুক্রবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে আধিকারিক এবং কর্মীদের বাৎসরিক সম্পত্তির হিসাব নিজস্ব দপ্তরে জামা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ এপ্রিল। কিন্তু অতি মারির পরিস্থিতে ৩০ জুন পর্যন্ত হিসাব দাখিল […]
দুঃসাহসীক চুরির ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ায় চাঞ্চল্য।
বাঁকুড়া,৮ মার্চ:- গতকাল গভীর রাতে আনুমানিক রাত তিনটা নাগাদ বাঁকুড়ার বিখ্যাত লক্ষ্মাত্যড়া শ্মশান কালী মন্দিরের তালা ভেঙে মা কালির গায়ের অলংকার চুরি করে পালিয়ে যায় এক দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে লক্ষ্মাত্যড়া শ্মশান কালী মন্দিরে। মন্দিরের পিছন দিকের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে এমনটাই অনুমান এলাকাবাসীর। শ্মশান কালী মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীর […]



