কলকাতা, ২৮ জুলাই:- পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার প্রকল্প দুটির মসৃন রূপায়ন ও পর্যবেক্ষনের জন্যে রাজ্য সরকার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি অ্যাপেক্স কমিটি গঠন করেছে। প্রকল্পগুলির জন্যে রাজ্য, জেলা ও কলকাতা স্তরে যে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেইগুলি এই কমিটির অধীনে কাজ করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই অ্যাপেক্স কমিটিতে মুখ্যসচিব ছাড়াও রাজ্য সরকারের সব দপ্তরের শীর্ষ আধিকারিকদের রাখা হয়েছে। উল্লেখ্য রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষীর ভান্ডার ছাড়াও অন্যান্য সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দিতে আগামী ১৬ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন।
Related Articles
৩৫০ বছর আগে স্বপ্নাদেশে এক তান্ত্রিক প্রতিষ্ঠা করেছিলেন সিঙ্গুরের আনন্দময়ী কালী।
হুগলি, ৩ নভেম্বর:- গ্রামের কন্যা কে ‘মা আনন্দময়ী’ কালী নামে পুজো করে সিঙ্গুরের জগৎনগর গ্রামের মানুষজন। একদিকে দক্ষিণেশ্বরে রয়েছেন মা ভবতারিণী। ঠিক তার উল্টোদিকে গঙ্গার এপারে রয়েছেন ‘মা আনন্দময়ী’। হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখায় মীর্জাপুর-বাঁকীপুর স্টেশনে নেমে দশ মিনিটের হাঁটা পথে গেলেই এই মা আনন্দময়ী মন্দির। কথিত আছে, ৩৫০ বছর আগে এক তান্ত্রিক মাকে স্বপ্নাদেশ পেয়ে […]
প্রয়াত বিধায়ক খুনের মামলায় নাম জড়ালো রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের।
নদিয়া, ১৪ সেপ্টেম্বর:- নদিয়ার বিধায়ক প্রয়াত সত্যজিৎ রায়ের খুনের মামলায় নাম জড়ালো রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের। সোমবার নদিয়ার রানাঘাট মহকুমা আদালতে সি আই ডি এর এক প্রতিনিধি দল চার্জসিট পেশ করেন। প্রসংগত এই মামলায় এর আগে আরও তিনজনের নাম উঠে এসেছিল। আজ আবার নতুন করে এই মামলায় সাংসদ জগন্নাথ সরকারের নাম চার্জশিটে উঠে এল। […]
শেওড়াফুলি স্টেশনে ব্ল্যাক ডে পালন।
হুগলি, ২৩ জানুয়ারি:- উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেই কর্মরত স্টেশন মাস্টার ও টিআইকে গত ১৯শে জানুয়ারি বরখাস্ত করা হয় কর্মস্থল থেকে। এর প্রতিবাদে আজ অল ইন্ডিয়া স্টেশন মাস্টার সংগঠন আজ কালো দিবস পালন করলো। এই উপলক্ষে আজ শেওড়াফুলি স্টেশন মাস্টার সহ হাওড়া ডিভিশনের ডিভিশনাল সেক্রেটারি এবং সংগঠনের আধিকারিকরা শেওরাফুলি স্টেশনে ব্ল্যাক ডে পালন করে। […]








