হাওড়া, ১৩ জুলাই:- মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে তোলার সময়ে আরপিএফের হাত থেকে পালানোর চেষ্টা করে এক অভিযুক্ত। তাকে ধরতে পিছন পিছন দৌড়ায় আরপিএফ। জেলাশাসকের অফিসের কিছুটা আগেই বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে দৌড়ে গিয়ে ওই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। এরপর তাকে হাওড়া আদালতে তোলা হয়। সূত্রের খবর, রেলের আইন ভাঙার কেসে ওই অভিযুক্তকে এদিন আদালতে তোলা হচ্ছিল। তখনই সে আচমকা পালাতে যায়।
Related Articles
চাষের মাঠে ফসলের গোড়া পোড়ানো রুখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।
কলকাতা , ৬ নভেম্বর:- আসন্ন শীতের মরশুমে বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখতে চাষের মাঠে ফসলের গোড়া পোড়ানো রুখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। রাজ্যের কৃষি ও পরিবেশ দপ্তর যৌথভাবে শস্যক্ষেত্রের আবর্জনা পোড়ানো থেকে ছড়িয়ে পড়া দূষণ আটকাতে প্রচারাভিযান শুরু করছে। কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার নির্বাচনী এলাকা রামপুরহাট থেকে এই অভিযান শুরু করা হয়েছে। জেলায় জেলায় কৃষি […]
আরতি কটন মিল খোলার দাবিতে হাওড়ায় শ্রমিকদের অবস্থান বিক্ষোভ।
হাওড়া, ১৯ অক্টোবর:- পুজোর আগে বকেয়া টাকা ও বোনাস সহ মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে প্রায় ৪ ঘন্টা অবস্থান বিক্ষোভ করলেন দাসনগরের আরতি কটন মিলের কর্মীরা। সোমবার তৃতীয়ার সকালে মিলের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা ওই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন। মিল কর্মীদের বক্তব্য, প্রায় সাত মাস […]
গঙ্গাসাগর থেকে ফেরার পথে দূর্ঘটনায় জখন হলেন ডিএসপি জীবন লামা ডুপ্পা, মৃত্যু গাড়ি চালকের
মালদা, ১৭ জানুয়ারি:- গঙ্গাসাগর থেকে ফেরার পথে মালদার পান্ডুয়াই দূর্ঘটনায় জখন হলেন ডিএসপি (আইবি) জীবন লামা ডুপ্পা। মৃত্যু হয়েছে গাড়ি চালকের। শনিবার গভীর রাতে মালদার পান্ডুয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দূর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক আবস্থায় ডিএসপিকে শিলিগুড়ি রেফার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত গাড়ি চালকের নাম প্রভাত রায় (৩৪)। বাড়ি উত্তর দিনাজপুরের […]



