সুদীপ দাস, ৯ জুলাই:- ইন্টারনেট বিভ্রাট, জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে অনলাইনের সমস্ত কাজ বন্ধ হুগলী-চুঁচুড়া পুরসভায়। গত ৫তারিখ থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এই পুরসভায়। বর্তমানে যেখানে সাধারন পরিষেবা দিতে পুরসভার অধিকাংশ ক্ষেত্রেই ভরসা অনলাইন সেখানে ইন্টারনেট না থাকায় পরিষেবার কাজ প্রায় শিকেয় উঠেছে। বিশেষ করে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিতে এসে প্রতিদিনই ফিরে যেতে হচ্ছে সাধারন মানুষকে। তিনতলা বিশিষ্ট হুগলী-চুঁচুড়া পুরসভার প্রতি তলেই কোন কোন দপ্তরের কাজে ইন্টারনেট আবশ্যিক। কিন্তু বর্তমানে কম্পিউটারগুলি ইন্টারনেট সংযোগ হারানোয় অনলাইনের কাজগুলি সম্পূর্ন বন্ধ। এবিষয়ে পুর প্রশাসক গৌরিকান্ত মুখার্জী বলেন পুরসভার ইন্টারনেট লাইনে একটা সমস্যা হয়েছে। দিন কয়েক ধরে তাই অনলাইনের কাজগুলি বন্ধ রয়েছে। আমরা ইন্টারনেট সার্ভিস কোম্পানিকে খবর দিয়েছি। আশা করছি দিন কয়েকের মধ্যে সমস্যার সমাধান হবে।
Related Articles
দিনহাটার পুঁটিমারিতে রেল লাইনের ধারে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
কোচবিহার,২৫ মার্চ:- করোনার আতঙ্কের মাঝে একটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটার পুটিমারিতে। ঘটনাটি ঘটেছে পুটিমারি শিমলতলা রেল গেটের পাশে রেল লাইনের ধারে। ওই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পরতেই স্থানীয় লোকজন ভিড় জমাতে শুরু করে। পরে পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে রেল পুলিশ এসে আলিপুরদুয়ারের বোম স্কোয়াডকে খবর দেয়। পরে […]
যারা চাটার্ড ফ্লাইটে গিয়েছিলো, তারা এখন অটোতে ফিরতে চাইছে, হাওড়ায় মন্তব্য কুণাল ঘোষের।
হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- ২১ এর ভোটের আগে তৃণমূলের নেতাদের ওরা (বিজেপি) নিয়ে নিয়েছিল। তাতে তৃণমূলের ঘোড়ার ডিমের ক্ষতি হয়েছে। সুতরাং ওরা কী হুমকি দেখাচ্ছে? তৃণমূলের নেতাদের পাওয়া যাবে না, দেখা যাবে না? ভাই তোমরাই তো নিয়েছিলে। যারা স্পেশাল ফ্লাইট পাঠিয়েছিল, চাটার্ড ফ্লাইটে গিয়েছিল, তারাই এখন বলছে দিদি ফ্লাইট চাই না অটো পাঠান ফিরে যাবো। সুতরাং তৃণমূলের […]
রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।
হাওড়া, ২৪ এপ্রিল:- বুধবার ২৪ এপ্রিল’ ২০২৪, বেলুড় মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি ১৭তম সঙ্ঘাধ্যক্ষ হলেন। মঠ সূত্রের খবর, স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। Post Views: 382





