হাওড়া, ৮ জুলাই:- ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে হাওড়া সিটি পুলিশ বালি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ান) দেবাশীষ গাঙ্গুলী, বালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুণ্ডু, বালির ট্রাফিক ইনস্পেক্টর কল্যাণ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। অটো চালক টোটো চালকদের হাতে এদিন স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। সচেতনতার বার্তা তুলে ধরতে এদিন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ লেখা স্টিকার এবং ‘নো মাস্ক, নো এন্ট্রি’ লেখা স্টিকার বিভিন্ন গাড়িতে লাগানো হয়। গত এক বছরে হাওড়া সিটি পুলিশ এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ফলে দুর্ঘটনা অনেকটাই কমানো গেছে। এর সাফল্যও পেয়েছে হাওড়া সিটি পুলিশ।
Related Articles
ছটপুজোর আগে ঘাট পরিদর্শন পুলিশ আধিকারিকদের।
হাওড়া , ১৮ নভেম্বর:- ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। বুধবার তাঁরা পুলিশ লঞ্চে হাওড়ার বিগার্ডেন, শিবপুর, রামকৃষ্ণপুর, ছাতুবাবু, নিউ সল্টগোলা, বাঁধাঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও এইসব ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হয়েছে। এরজন্য প্রতিটি ঘাটে নিরাপত্তা খতিয়ে […]
নিয়ম মেনেই জগন্নাথ দেবের নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মাহেশে।
হুগলি , ২১ জুন:- আগামী ২৩ তারিখ ঐতিহাসিক মহেশের রথযাত্রা। আগে আজ দুদিন আগে প্রভু জগন্নাথ দেবের নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এবছর সারা বিশ্বজুড়ে করোনার মহামারী তে সমস্ত কিছু থমকে গেছে। এর প্রভাব পড়েছে দেবালয় গুলিতেও। হলে প্রশাসনের নির্দেশে সামাজিক দূরত্ব মেনে সমস্ত অনুষ্ঠান হচ্ছে। দেশের বৃহত্তম রথযাত্রা পুরীর রথযাত্রা সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত হয়ে […]
খেলরত্নে নীরজ চোপড়া, অর্জুনে চার অ্যাথলিট।
স্পোর্টস ডেস্ক, ৪ জুন:- রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য দেশের সফলতম জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার নাম মনোনিত করেছে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। একই সঙ্গে দেশের আরও চার সফল অ্যাথলিটের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনিত করেছে এএফআই। অন্যদিকে ২০১৮-এর এশিয়ান গেমসে দুটি রৌপ্য পদক জেতা ভারতীয় অ্যাথলিট দ্যুতি চাঁদের নামও অর্জুন পুরস্কারের জন্য মনোনিত করা হয়েছে। ২০১৮-এর […]






