হুগলি, ২ জুলাই:- সোশ্যাল মিডিয়া ইউ টিউবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে মিমিক্রি করে অশোভনীয় পোষ্ট করার অভিযোগে এক ইউ টিউবার কে জিঞ্জাসাবাদের জন্য আটক করল শ্রীরামপুর থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত শ্রীরামপুর থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে অন্যায় স্বীকার চেয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম সাজিদ খান ওরফে ফিদা হোসেন। বাড়ি বীরভূম জেলার বোলপুরে। পুলিশ জানিয়েছে জুন মাসে শ্রীরামপুর শহর তৃণমূলের কার্যকরী সভাপতি সন্তোষ কুমার সিং শ্রীরামপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করে বলেন সাংসদের নামে মিমিক্রি করে তার সম্মানহানি করেছে ইউ টিউবার। এরপরেই পুলিশ তদন্তে নেমে ইউ টিউবারের ঠিকানা উদ্ধার করে তাকে নোটিশ পাঠায়। এরপরেই পুলিশের কাছে এসে অন্যায় স্বীকার করে অভিযুক্ত।
Related Articles
স্বামীর রহস্যজনক মৃত্যু। স্ত্রী ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো পুলিশ।
হাওড়ার, ১৯ সেপ্টেম্বর:- লিলুয়ায় স্বামীর অস্বাভাবিক রহস্য মৃত্যুর ঘটনায় স্ত্রী ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো পুলিশ। গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাঁর স্বামী আত্মহত্যার চেষ্টা করেন বলে স্ত্রী দাবি করলেও প্রতিবেশী থেকে শুরু করে মৃতের পরিবারের দাবি স্ত্রী ও তাঁর প্রেমিক মিলেই হত্যা করেছেন সঞ্জয় হাজরা (২৭) নামের ওই যুবককে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় […]
মদনমোহন বাড়িতে পুজো দিলেন মমতা।
কোচবিহার, ১৮ জুন:- দু’দিনের কোচবিহার সফরে এসে মদনমোহন বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রথমে মদনমোহন এরপর সেখানেই থাকা মা কালী ও জয় তারা মন্দিরে পুজো দেন। পুজো শেষে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, মা-মাটি-মানুষ গোত্রে তিনি পুজো দিয়েছেন। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের জন্য কোচবিহারবাসিকে ধন্যবাদ জানান তিনি। সোমবার রাতে […]
ডোমজুড়ে ফের সিবিআইয়ের তদন্তকারী দল।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির তদন্তে ফের হাওড়ায় সিবিআইয়ের তদন্তকারী দল। সোমবার সকালে সিবিআই আধিকারিকরা ডোমজুড়ের রাজীবপল্লীতে আসেন। সেখানে আক্রান্ত কয়েকজনের সঙ্গে কথা বলেন। এরপর ওই এলাকা থেকে ৬ জনকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেস নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গেছে। Post Views: 694









