কলকাতা, ২৯ জুন:- মানিক ভট্টাচার্যকে পুনরায় রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়মানুযায়ী তিনি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। রাজ্য স্কুল শিক্ষা দফতর আজ বিজ্ঞপ্তি জারি করে তাকে পুনরায় শিক্ষা সংসদের সভাপতি পদে নিয়োগের কথা জানিয়েছে। আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য রাজ্যের বিধানসভা নির্বাচনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। নদীয়ার পলাশীপাড়া থেকে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।
Related Articles
ব্যবসায়ীর বাড়িতে গয়না ও টাকাপয়সা লুট, ডোমজুড়ে চাঞ্চল্য।
হাওড়া, ১ মার্চ:- পরিবারের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে গেল দুস্কৃতীরা। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ২নং গ্রাম পঞ্চায়েতের ধাড়সা শিবতলায় ওই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা দুধকুমার বাগ এলাকার বহু পুরনো ইমিটেশন গয়নার ব্যবসায়ী। সম্প্রতি তিনি মুড়ির কারখানাও চালু করেছিলেন। বাড়িতে ওই দুস্কৃতী হানায় […]
হাওড়ার সাঁকরাইলে প্রচারে বাম প্রার্থী।
হাওড়া, ২১ মার্চ:- বৃহস্পতিবার সকালে হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাওড়ার সাঁকরাইল দক্ষিণে মৌড়িগ্রাম এলাকায় প্রচার করেন। তিনি পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। ভোট প্রার্থনা করেন। প্রচারে বামেদের দাবি, দেশের সরকার বদলের এই ভোটে বিজেপির বিকল্প বামেরাই। সংসদে মানুষের কথা বলার লোক চাই। মানুষের […]
পুলিশের বোর্ড লাগিয়ে প্রকাশ্যে গাড়ি নিয়ে চলার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে।
উঃ২৪পরগনা, ১১ ফেব্রুয়ারি:- কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই, তার স্বামী পুলিশে কর্মরত। প্রকাশ্যে বেআইনিভাবে পুলিশের বোর্ড লাগিয়ে গাড়ি নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় চলাফেরার অভিযোগ কাউন্সিলের বিরুদ্ধে। ক্যামেরার সামনে গোটা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর নির্মলা রাই। কাউন্সিলর বলেন আমার স্বামী পুলিশে কর্মরত। তাই আমি গাড়ি করে ঘুরি। এবিষয় বিধায়ক মদন মিত্র জানান, গোটা […]









