কলকাতা, ২১ জুন:- পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। পুজোর পর আরও ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলেও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,উচ্চ প্রাথমিকে ১৪ হাজার এবং প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষককে নিয়োগ করা হবে। আদালতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা চলাতেই এত দিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। এবার দ্রুতগতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করা হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন লবি করে কোন লাভ হবে না। আজ বিকেলেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকাপ্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
Related Articles
শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে বুকে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদে সামিল হল বাঁকুড়া।
বাঁকুড়াঃ , ১১ এপ্রিল:- “বাংলা বুলেটে নয় ব্যালটে বিশ্বাসী” নির্বাচন কমিশনের জবাবদিহি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রতিবাদে সামিল হলো তৃণমূল কংগ্রেস। গতকালের চতুর্থ দফা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলির নিহত হন ৫ জন। তাদের সকলকেই তৃণমূল সমর্থক বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল সংগাঠিত করলো বাঁকুড়া […]
শ্রীরামপুরে দিল্লি রোড অবরোধ বিজেপির।
হুগলি, ২৮ আগস্ট:- বিজেপির ১২ ঘন্টার বাংলা বাংলা বন্ধ ডাক দিয়েছে। শ্রীরামপুর থানার পিয়ারাপুরে দিল্লি রোড অবরোধ বিজেপি। অবরোধ থেকে উত্তেজনা তৃণমূল বিজেপির হাতাহাতি। পরে পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ গিয়ে দুই পক্ষ কে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর দিল্লি রোডে যান চলাচল স্বাভাবিক হয়। Post Views: 410
শান্তির মেয়াদ কমছে উমর আকমলের বিশ্ব।
স্পোর্টস ডেস্ক , ২৯ জুলাই:- গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ চলার সময় উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল বুকিরা । সেই প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি-কে জানাননি আকমল । এই আচরণকে পিসিবি-এর দুর্নীতি বিরোধী কোডের ২ .৪ .৪ ধারায় গর্হিত অপরাধ বলে গন্য করা হয়েছিল । সেই অপরাধের শাস্তি হিসেবে […]




